বাঙালিকে ভরসা করেন না মোদী, ভবানীপুরে ভোটের আগের দিন বুঝলেন বাবুল!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে বিজেপি-তে যোগদান যেন নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল বাংলায়। তৃণমূল থেকে সারি সারি নেতা মন্ত্রী যোগ দিয়েছিলেন বিজেপিতে। কমবেশি সবার মুখে ছিল একটাই কথা। মানুষের জন্যে কাজ করতে চান তাঁরা। যে কাজটা তৃণমূলে থেকে করা যাচ্ছেনা। সোনার বাংলা গড়তে হবে বিজেপির হাত ধরে। কিন্তু নির্বাচনের পর জানা গেল, বাঙালিকে ভরসা করেন না মোদী!

আরও পড়ুনঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ এক ঝাঁক কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূলে, গোয়ায় গো অন TMC!

বক্তা তারই ক্যাবিনেটে টানা ৭ বছর মন্ত্রী থাকা বাবুল সুপ্রিয়। ঠিক যেভাবে নেতাদের স্রোত বিজেপি মুখি হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে এখন ঠিক সেভাবেই স্রোত তৃণমূল মুখী। যারা কাজ করতে পারছিলেন না ‘পিসি ভাইপোর কোম্পানিতে’ তাঁরা তো বটেই, তাঁদের সাথে যোগ দিচ্ছেন বিজেপি নেতারাও। যার মধ্যে অন্যতম বাবুল সুপ্রিয়। সেই বাবুল সুপ্রিয় আজ উপলব্ধি করেছেন, বাঙালিকে ভরসা করেন না মোদী।

আজ বাবুল বলেন, “৭-৮ বছরের দিল্লি যাত্রায় কোথাও গিয়ে আমার মনে হয়েছে প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। ৭ বছরে কোনও সাংসদকে পূর্ণ মন্ত্রী তো ছেড়েই দিন, কোনও মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও করা হয়নি। শুধু আমার কথা বলছি না। আলুওয়ালিয়াজি অনেক বর্ষীয়ান মানুষ, কংগ্রেস থেকে এসেছেন। তাঁকেও কোনও স্বাধীন দায়িত্ব দেওয়া হয়নি। কোথাও মনে হচ্ছে যে বাংলা থেকে যাঁরা নির্বাচিত হচ্ছেন, তাঁদের জন্য কোথাও একটা অসামঞ্জস্য আছে।”

যদিও নির্বাচনের আগে বাবুল অন্য কথা বলতেন, চলতি বছরের ১৪ই মার্চ নিজের ফেসবুক পোস্টে বাবুল লিখেছিলেন, “বিজেপি এমন ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে কাজ করবে যা বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে শক্তিশালী করবে। এমন একটি বঙ্গ যেখানে বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং উদ্যোগকে সম্মান করা হবে; যেখানে সকলের জন্য উন্নয়ন হবে। এমন একটি বাংলা যা ‘তোলাবাজি-মুক্ত’ এবং ‘রোজগার-যুক্ত’ হবে”

বাঙালিকে ভরসা করেন না মোদী, এতদিনে বুঝলেন বাবুল! 

babul 6

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর