নজরবন্দি ব্যুরো: ব্রিকস সম্মেলনে যোগ দিতে আজ, মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনদিনের এই সফরে ১৫ তম ব্রিকস সামিটে যোগ দেওয়ার পাশাপাশি ব্রিকস-ভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠকও করবেন তিনি। তাহলে কি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও মুখোমুখি বসবেন মোদী?
আরও পড়ুন: পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক, আন্দোলনে কৃষকরা


এখন এই প্রশ্নই ঘুরছে রাজনীতি থেকে কূটনৈতিক মহলের অন্দরে। তবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি ছাড়ার আগে পিএমও অফিসের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, “জোহানেসবার্গে উপস্থিত রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার ব্যাপারে আমি উন্মুখ।”

ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস। দীর্ঘ ১০ ঘণ্টা সফরের পর এদিন বিকাল সওয়া ৫টা নাগাদ জোহানেসবার্গে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ব্রিকস সামিটে যোগ দেওয়ার পাশাপাশি ব্রিকস-ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।



মূলত, দ্বিপাক্ষিক বাণিজ্যিক প্রসার ঘটাতে এবং বিনিয়োগ বাড়ানোর ইস্যু নিয়ে ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। এই সম্লেলনে দেখা হবে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোদী, শি জিনপিংয়ের সঙ্গেও মুখোমুখি বসবেন?

Foto: Alan Santos / PR
আশা করা হচ্ছে এই দুই রাষ্ট্র নেতা দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। সীমান্ত সমস্যা মেটাতে কয়েকদিন আগেই বৈঠকে বসেছিল ভারত ও চিনের ফৌজ। এই প্রেক্ষাপটে, মোদী-শি সাক্ষাতে সীমান্ত নিয়ে কোনও রফাসূত্র মেলে কি না তার দিকে তাকিয়ে বিশ্ব।







