নজরবন্দি ব্যুরো: খুচরা বাজারে আকাশছোঁয়া মূল্যস্ফীতি ঠেকাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শনিবার পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক আরোপের ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এই মর্মে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করা হয়েছে, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে।
আরও পড়ুন: সাবধান! মঙ্গলে অমঙ্গলের যোগ, দেখুন আজকের রাশিফল


দেশের বাজারে যাতে পেঁয়াজের আকাল না দেখা দেয় তাই এই পদক্ষেপ। তবে প্রশ্ন উঠেছে, পেঁয়াজের শুল্ক চাপানোর সিদ্ধান্ত একটু আগে নিয়ে ফেলা হল না? দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতেই এই পদক্ষেপ কেন? দাম তো নাও বাড়তে পারত। তবে সোমবার এই নিয়ে মুখ খুলেছে কেন্দ্রীয় সরকার।

বলা হয়েছে, ঠিক সময়তেই পেঁয়াজের ওপর রফতানি শুল্ক চাপানো হয়েছে। দেশের বাজারে পেঁয়াদের সরবরাহ বাড়াতে এই পদক্ষেপ। গত সপ্তাহে অনুমান করা হয় যে সেপ্টেম্বর থেকে দেশে পেঁয়াজের দাম বাড়বে। পেঁয়াজ, যা প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকায় পাওয়া যেত, আগামী মাস থেকে বিক্রি শুরু হবে ৬০ থেকে ৭০ টাকায়। এর ফলে আবারও মূল্যস্ফীতি সপ্তম আকাশে পৌঁছে যাবে।


কিন্তু এই শুল্ক বসানের সাথে সাথে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনে নেমেছেন মহারাষ্ট্রের কৃষকরা। এদিকে পেঁয়াজ রফতানিকারক ব্যবসায়ীরাও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক, আন্দোলনে কৃষকরা

উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, ‘পেঁয়াজের ওপর রফতানি শুল্ক আরোপের সিদ্ধান্ত আগাম নয়। দেশের বাজারে যাতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পায় এবং মূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, তার জন্য এই সিদ্ধান্ত।’








