আর জি কর কাণ্ডে এবার মুখ খুললেন মিঠুন, কী বললেন মহাগুরু?

Mithun Chakraborty: বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর কাণ্ডে প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝড় উঠেছে সর্বত্র। কলকাতা, দেশের বিভিন্ন শহর ছাড়িয়ে বিদেশেও এটা নিয়ে প্রতিবাদ হয়েছে। কলকাতায় মিছিলেন অভিনেতাদের অনেককেই দেখা গেলেও দেখা যায়নি মিঠুনকে। অবশেষে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ খুললেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

তিনি জানিয়েছেন, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানাই। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। বিজেপি পশ্চিমবঙ্গের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। যেখানে মিঠুন চক্রবর্তী নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন। ঘটনার দ্রুত বিচারের আর্জি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

অভিনেতা বলেন, ‘‘আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে… বাঙালি হয়ে আমি মাথা উঁচু করে হাঁটতে পারব না।’’ উল্লেখ্য, আরজি কর কাণ্ডে ব্যথিত হরভজন সিং খোলা চিঠি দেন। চিঠি লেখা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, সিবিআই এবং দেশের জনগণের উদ্দেশে।

অপরদিকে, ‘উই ওয়ান্ট জাস্টিস’ দাবি তুলে রবিবার কলকাতার রাজপথে মিছিল করেন টলিউড তারকারাও। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনি মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ একাধিক তারকা এদিন টেকনিশিয়ান স্টু়ডিয়ো থেকে মিছিল করেন। উল্লেখ্য, আরজি করে ঘটনা নিয়ে এর আগে টলিউড ছাড়িয়ে বলিউড তারকারাও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর