আরজি কর নিয়ে এবার মমতাকে খোলা চিঠি লিখলেন হরভজন, কী বললেন প্রাক্তন স্পিনার

Harbhajan Singh: কলকাতায় ধর্ষণ ও খুনের মামলায় বিচারে দেরি হওয়া খুবই বেদনাদায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। তারপর নাগরিক সমাজ রাতের দখল নিতে রাস্তায় নেমেছিল। সেই সময় সরাসরি এই কর্মসূচির বিরুদ্ধে মুখ না খুললেও তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেয় যে তারা মনে করছে, এই আন্দোলন আদতে বিরোধীদের মদতে সরকারের বিরুদ্ধে করা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশের সব ক্ষেত্রের বিশিষ্ট মানুষরা প্রতিবাদে সামিল হয়েছেন, কেও রাস্তায় নেমেছে কেও বা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছেন, আর এবার এই নিয়ে প্রতিবাদে মুখোর হলেন ভারতের প্রাক্তন স্পিনার ও আপ দলের রাজ্যসভার সাংসদ হরভজন সিং। আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে বাংলার সরকার, সিবিআই এবং সমগ্র দেশবাসীর উদ্দেশে রবিবার খোলা চিঠি লিখেছেন তিনি।

Shamim Ahamed Ads

হরভজন জানিয়েছেন, আরজি কর হাসপাতালের ঘটনা শুধু একটি জঘন্য অপরাধই নয়, এটি সমাজের প্রত্যেক মহিলার সম্মান ও নিরাপত্তার উপর আঘাত। হরভজন লেখেন, “এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ দেখা যায়নি। তাই চিকিৎসকেরা রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন।” এমন অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার এবং সিবিআইয়ের কাছে তাঁর আর্জি, ন্যায় বিচারের পথ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করা হোক।

তিনি আরও বলেছেন, “কলকাতায় ধর্ষণ ও খুনের মামলায় বিচারে দেরি হওয়া খুবই বেদনাদায়ক”। পোস্টটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও ট্যাগ করেছেন তিনি। তবে ভারতের এই প্রাক্তন স্পিনার জানিয়ে দিয়েছেন এই চিঠি শুধু পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশে নয়।

মহিলাদের উপর ধর্ষণ ও অত্যাচারের ঘটনা যে সংবাদপত্র ও টেলিভিশনে প্রায় নিত্যদিনই দেখা ও শোনা যায়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। এই ধরনের ঘটনাগুলি বন্ধ করতে প্রতিটি সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলে মনে করছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত