ব্রেনস্ট্রোক হয়নি মিঠুনের! কী বললেন মহাগুরুর পুত্রবধূ?

এই মুহূর্তে হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেতা। প্রাথমিক চিকিৎসার পড়ে জানা যাচ্ছে অভিনেতার অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালে তাকে এমআরআই করা হয়েছে। মেডিক্যাল টিম গঠন করা হয়েছে ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কাজের সূত্রে বেশ কয়েকদিন ধরেই কলকাতায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুটিং এর বেশ চাপ রয়েছে তার। রাজনীতি নিয়েও বেশ ব্যস্ত তিনি। শনিবার সকালে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে এই বর্ষীয়ান অভিনেতা অসুস্থ। সূত্রের খবর, স্ট্রোক হয় অভিনেতার। শুটিং ফ্লোরেই হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি।

ব্রেনস্ট্রোক হয়নি মিঠুনের! কী বললেন মহাগুরুর পুত্রবধূ?

আরও পড়ুন : গুরুতর অসুস্থ মিঠুন, ভর্তি হাসপাতালে

নিকটবর্তী বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়, যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এর মধ্যেই অভিনেতার পুত্রবধু মাদলসা শর্মা এই সব খবরকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন।

ব্রেনস্ট্রোক হয়নি মিঠুনের! কী বললেন মহাগুরুর পুত্রবধূ?

তিনি বলেন,” বুকে ব্যাথা— এসব ভুল কথা, রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে।” এই মুহূর্তে হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেতা। প্রাথমিক চিকিৎসার পড়ে জানা যাচ্ছে অভিনেতার অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালে তাকে এমআরআই করা হয়েছে। মেডিক্যাল টিম গঠন করা হয়েছে ।

ব্রেনস্ট্রোক হয়নি মিঠুনের! কী বললেন মহাগুরুর পুত্রবধূ?
ব্রেনস্ট্রোক হয়নি মিঠুনের! কী বললেন মহাগুরুর পুত্রবধূ?

ব্রেনস্ট্রোক হয়নি মিঠুনের! কী বললেন মহাগুরুর পুত্রবধূ?

আরও বেশ কিছু টেস্ট করা হবে বলে জানা গেছে। সব পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা ঠিক করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, জানুয়ারি মাসের শেষে শুরু হয় ‘শাস্ত্রী’ ছবির শুটিং। এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি। মিঠুন-দেবশ্রী ছবির মূল আকর্ষণ।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত