গুরুতর অসুস্থ মিঠুন, ভর্তি হাসপাতালে। আজ শনিবার সকালে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন মহাগুরু। খবর অনুযায়ী, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন মহাগুরু। মিঠুনের জন্য বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, প্রাথমিক ভাবে অভিনেতার এমআরআই করা হয়েছে।
আরও পড়ুনঃ সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট পরিষেবা



অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। এক মুহূর্তে দেরি না করেই তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম। কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর সবরকম শারীরিক পরীক্ষা করা হচ্ছে।
এমআরআই ছড়াও তাঁর আরও বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। সেই টিমে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সব পরীক্ষার রিপোর্ট দেখে তবেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।


গুরুতর অসুস্থ মিঠুন, ভর্তি হাসপাতালে

উল্লেখ্য, জানুয়ারি মাসের শেষে শুরু হয় ‘শাস্ত্রী’ ছবির শুটিং। এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি। মিঠুন-দেবশ্রী ছবির মূল আকর্ষণ। পাশাপাশি এক ঝাঁক তারকা রয়েছেন ছবিতে। সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য। ছবির প্রযোজক সোহম নিজের জন্যও রেখেছেন একটি চরিত্র।







