আমি রাক্ষস! হাসপাতাল থেকে ছুটি পেয়েই স্বমেজাজে মহাগুরু

Mithun Chakraborty: শনিবার দুপুরে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় মিঠুন চক্রবর্তীকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর ছুটি পেয়েই কিন্তু চেনা মেজাজে ধরা দিলেন মহাগুরু। সাফ জানালেন, তিনি সম্পূর্ণ ফিট। অসুস্থতার কারণ হিসাবে তিনি দায়ী করলেন নিজের অত্যাধিক খাওয়ার অভ্যাসকেই। তিনি বললেন, “আমি রাক্ষস। যা পাই খাই। বেশি বেশি খাই। আর সে কারণেই এই অসুস্থতা। তবে, এখন আমি পুরো সুস্থ। খুব তাড়াতাড়ি কাজে ফিরব।”

আরও পড়ুন: কেন চাকরি দিতে পারছে না রাজ্য সরকার? আরামবাগ থেকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

শনিবার দুপুরে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। আইসিইউতে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাসপাতালে গিয়ে দেখা করেন মিঠুনের সঙ্গে। দেখা করতে যান অভিনেতা দেব ও সোহম চক্রবর্তীও।

আমি রাক্ষস! হাসপাতাল থেকে ছুটি পেয়েই স্বমেজাজে মহাগুরু
আমি রাক্ষস! হাসপাতাল থেকে ছুটি পেয়েই স্বমেজাজে মহাগুরু

এদিন ছাড়া পেয়ে নিজের স্টাইলে মিঠুন (Mithun Chakraborty) বলেন, “আমার কোনও সমস্যা নেই। আমি বেশি খাই। যাদের ডায়াবেটিস আছে, তাঁদের বলব আপনারা ভাববেন না বেশি খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন।” পাশাপাশি রাজনীতি নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মহাগুরু। তাঁর বয়ানে, “আমি বিজেপিই করব। এবার রাজ্যের বাইরেও কাজে যেতে পারি। প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি। বিজেপির উত্থানের সময় এসেছে।”

আমি রাক্ষস! হাসপাতাল থেকে ছুটি পেয়েই স্বমেজাজে মহাগুরু

আমি রাক্ষস! হাসপাতাল থেকে ছুটি পেয়েই স্বমেজাজে মহাগুরু

হাসপাতালে ভর্তির পরই জানা যায় মিঠুনের (Mithun Chakraborty) ব্রেন স্ট্রোক হয়। যদিও সে দাবি নস্যাৎ করেন মহাগুরুর পুত্রবধূ মাদলসা শর্মা। তবে, হাসপাতালে তাঁর মস্তিষ্কের এমআরআই সহ প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিয়োলজির বিভাগের পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভালো আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর। তাই তাঁকে ছেড়ে দেওয়া হল। তবে, তাঁকে ডায়েটে নরম খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

আমি রাক্ষস! হাসপাতাল থেকে ছুটি পেয়েই স্বমেজাজে মহাগুরু

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর