Mithun Chakraborty: আমি মনুষ্বত্ব্য নিয়ে রাজনীতি করছি, বালুরঘাটে দলীয় সভা থেকে তৃণমূলকে কটাক্ষ মিঠুনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মিঠুন চক্রবর্তী বিরুদ্ধে ভোটের সময় ভাষার হিংসা ছড়ানোর তৃণমুলের তোলা অভিযোগ৷ এ নিয়ে এক প্রশ্নের উত্তরে আজ বালুরঘাটে দলীয় সভায় যোগ দিতে এসে এক সাংবাদিক বৈঠকে এভাবেই তৃণমুলের দিকে পালটা কটাক্ষ ছুড়ে দেন বিজেপির সর্ব ভারতীয় নেতা তথা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন: ভগৎ সিং নামে হবে চণ্ডীগড় বিমানবন্দর, ঘোষণা মোদীর

তার আরো বক্তব্য আমি যখন আমার ছবির ডায়লগ বলেছিলাম, যা আমার রুটি রুজির কামাই, তা নিয়ে আমার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলে কাঠগড়ায় দাড় করানো হয়েছিল, তাহলে এখন বঙ্গে এসব যা ডায়লগ চলছে সেগুলি নিশ্চই পুষ্প বৃষ্টি চলছে এই প্রশ্নই তিনি প্রেস মিটে ছুড়ে দেন। পাশাপাশি তার দাবি তিনি কোন ব্যাক্তিগত রাজনীতি করেন না। মনুষ্বত্ব্য নিয়ে রাজনীতি করছি। সুতরাং যে বলছে বলতে দিন, আমি কোন কিছু বলব না।

অপরদিকে তৃণমুলের তরফে বলা হয় তাকে টেলিভিশনে দেখালে নাকি ভোট তৃণমুলের বাড়বে, এই প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী মুচকি হেসে বলেন দল যদি মনে করে আমাকে দেখাবে না, তাহলে আমাকে ডাকবে না, তৃণমুলের ভোট বাড়বে, ভেরী গুড, তবে সেটা দলকে ভাবতে দিন।

আজ বালুরঘাটে বিজেপির দলিয় কর্মীদের নিয়ে প্রাক পুজা সম্মিলনি বৈঠকে কলকাতা থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে মালদা হয়ে ট্রেনে বালুরঘাট আসেন চলচ্চিত্র অভিনেতা তথা বিজেপির সর্বভারতীয় নেতা মিঠুন চক্রবর্তী। বালুরঘাটের একটি বেসরকারি হোটেলের সভা গৃহে তিনি দলের কর্মীদের সাথে যোগ দেন। সেখানে দক্ষিণ দিনাজপুর জেলার তিন বিধায়কের পাশাপাশি দলের জেলা সভাপতি থেকে অনান্য নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন।

আমি মনুষ্বত্ব্য নিয়ে রাজনীতি করছি, বালুরঘাটে দলীয় সভা থেকে তৃণমূলকে কটাক্ষ মিঠুনের
আমি মনুষ্বত্ব্য নিয়ে রাজনীতি করছি, বালুরঘাটে দলীয় সভা থেকে তৃণমূলকে কটাক্ষ মিঠুনের

দু ঘন্টা রো বেশি ধরে চলা সেই বৈঠকে দলের কর্মীদের লড়াই চালানোর উপর জোরালো বক্তব্য রাখেন বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। পরে সাংবাদিকদের সামনেও তিনি এক প্রশ্নের উত্তরে সে কথা জানিয়ে বলেন, আমাদের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব যে ভাবে পরামর্শ ও নির্দেশ দেবেন সে ভাবে কাজ করুন। পাশাপাশি লড়াই করার কথা মনে করিয়ে দিয়ে বলেছি লড়াই করা ছাড়া ভিন্ন কোন পথ নেই।

এছাড়াও আজকের এই ভীড়ে ঠাসা সাংবাদিক সম্মেলনে মিঠুন চক্রবর্তীকে যখন তার আসাকে কেন্দ্র করে তাকে স্বাগত জানাতে টাংগানো ফেস্টুন ব্যানার ছিড়ে ফেলার বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। স্পষ্টতই মিঠুনকে বিব্রত হতে দেখা যায়, এব্যাপারে তিনি নিজে কিছু না বলে তার পাশে বসা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাতে মাউথপিস তুলে দেন। সুকান্ত মজুমদার সেই প্রশ্নের জবাবে বলেন মিঠুন চক্রবর্তী ভারতের মানুষের হৃদয়ে আছেন। তাই অত সহযে কেউ মুছে ফেলতে পারবে না।

আমি মনুষ্বত্ব্য নিয়ে রাজনীতি করছি, বালুরঘাটে দলীয় সভা থেকে তৃণমূলকে কটাক্ষ মিঠুনের

19 22

আজ সন্ধ্যায় মিঠুন চক্রবর্তী মালদা হয়ে ফের ট্রেন যোগে কলকাতায় ফিরে যাওয়ার আগে বালুরঘাটে একটি পুজোর উদ্বোধন করবেন। মিঠুন চক্রবর্তীর এই সফরকে ঘিরে পঞ্চায়েত ভোটের আগে বিজেপি দলের নেতা, কর্মী, সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। এই মুহুর্তে জানা গেল মিঠুন চক্রবর্তীর বালুরঘাটে যে পুজোর উদ্বোধন করার কথা ছিল। শেষ মুহুর্তে প্রশাসনের তরফে সেই পুজোর পারমিশন বাতিল করা হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন