Chandigarh Airport: ভগৎ সিং নামে হবে চণ্ডীগড় বিমানবন্দর, ঘোষণা মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চণ্ডীগড় বিমানবন্দরের নাম বদলে রাখা হল ভগৎ সিং। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, পাঞ্জাব ও হরিয়ানা দুই রাজ্যের সরকারের সম্মতিতেই বদলে যাচ্ছে বিমানবন্দরের নাম। ২০১৬ সালে ভগৎ সিংয়ের (Bhagat Singh) নামে এই চণ্ডীগড় বিমানবন্দরের নামকরণ করার প্রস্তাব আনা হয়। হরিয়ানা বিধানসভায় সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব পাশও হয়ে যায়।

আরও পড়ুন: শুভেন্দু-দিলীপদের নামে তর্পন করলেন মদন, নিশানায় বিজেপি

এরপর ২০১৭ সালে রাজ্যসভায় সিপিআইএম সাংসদরা এই বিমানবন্দরের নাম ভগৎ সিংয়ের নামে করার প্রস্তাব তোলেন। পঞ্জাব প্রশাসন তাতে সম্মতিও দেয়। তবে সে সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী তা নাকচ করে দেন। এই বিষয় নিয়ে রাজ্যসভায় জোর তর্ক বিতর্কও চলে।

ভগৎ সিং নামে হবে চণ্ডীগড় বিমানবন্দর, ঘোষণা মোদীর
ভগৎ সিং নামে হবে চণ্ডীগড় বিমানবন্দর, ঘোষণা মোদীর

এরপর আজ রবিবার মন কি বাতের ৯৩তম এপিসোডে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমার প্রিয় দেশবাসীরা, তিনদিন পর ২৮সেপ্টেম্বর ৷ এটা অমৃত মহোৎসবের একটা বিশেষ দিন ৷ সেই দিনে আমরা ভারতমাতার সাহসী সন্তান ভগৎ সিং-এর জন্মবার্ষিকী পালন করছি ৷ স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চণ্ডীগড় বিমানবন্দরের এ বার থেকে নামকরণ হবে শহিদ ভগৎ সিং-এর নামে৷”

ভগৎ সিং নামে হবে চণ্ডীগড় বিমানবন্দর, ঘোষণা মোদীর

16 4

চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে একটি টুইট করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি লেখেন, ‘চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহিদ ভগৎ সিংজির নামে করা হচ্ছে। এই বিষয়ে পঞ্জাব এবং হরিয়ানা সরকার একমত হয়েছে। আজ হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত সিং চৌটালার সঙ্গে আমি একটি বৈঠকে বসেছিলাম।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত