নজরবন্দি ব্যুরোঃ পূর্বে ভারতীয় বিজ্ঞানীদের তরফ থেকে বহু পরীক্ষা নিরীক্ষার পর চন্দ্রযান-২ কে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হলেও শেষ মুহূর্তে ভেস্তে যায় সমস্ত কিছু। যারফলে সফলতা অধরাই থেকে যায় বিজ্ঞানীদের। তবে হতাশা ভুলে সেই সময় থেকেই নতুন করে চন্দ্রযান-৩ তৈরি করার আগ্রহ দেখা দিয়েছিল সকলের মধ্যে।
আরও পড়ুনঃ সুস্থ আছি, দুর্ঘটনার পর নজরবন্দি কে জানালেন খাদ্যমন্ত্রী
তবে গোটা দেশের করোনা পরিস্থিতির জেরে একাধিকবার থমকে গিয়েছে এই পরিকল্পনা। তবে এই নিয়ে এবার বিশেষ ঘোষণা করল ভারতীয় মহাকাশ বিভাগ। তাঁদের তরফ থেকে জানানো হয়, আরও আগেই এই পরিকল্পনা করা হলেও করোনার মতো মারন পরিস্থিতির জেরে হটাৎ করেই থমকে যায় গোটা পরিকল্পনা। তাই সমস্ত কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের আগস্ট মাসেই উৎক্ষেপণ করা হবে এই চন্দ্রযান।
মিশন মুন, আসন্ন আগস্টেই চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে এই যান

এছাড়াও ৮টি লঞ্চ ভেহিকল মিশন ও ৪টি প্রযুক্তি প্রদর্শনকারী মিশনের নাকি লক্ষ্য স্থির করেছে ইসরো। তবে এই চন্দ্রযানের প্রসঙ্গে ইসরোর তরফ থেকে জানানো হয়, নয়া এই চন্দ্রযানে আগের মতোই রাখা হবে ল্যান্ডার রোভার। তবে থাকবে না আগের মতো কোনো অরবিটার।মূলত আগামী বছর এটি চাঁদের মাটিতে অবতরনের জন্যই এটিকে নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। তবে বর্তমানে চন্দ্রযান-২ ব্যর্থতা ভুলে আদৌ কতটা সফল হয় এই মিশন মুন এখন সেদিকেই নজর সকলের।



