নিজের ভবঘুরে বোন কে নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিন দুয়েক ধরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরাবতী কে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। অবসরের পর বর্তমানে খড়দহের প্রিয়নাথ স্কুলের এই প্রাক্তন শিক্ষিকার ভবঘুরের মতো ডানলপ এলাকায় ঘুরে বেড়ানো ঘিরেই তৈরি হয়েছে জল্পনা।

আরও পড়ুনঃ বিরল নজির, বিধানসভার স্পিকার এবার তলব করলেন সিবিআই, ইডি কে!

প্রথম দিকে এই বিষয়টি নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মুখ খুলতে নারাজ থাকলেও গত শুক্রবার রাতে ইরাবতীকে নিজের বোন বলেই স্বীকার করে নেন বুদ্ধদেব পত্নী মীরা ভট্টাচার্য। সেইসঙ্গে বোনের এই ধরনের জীবন যাপনের জন্য একরাশ হতাশার সুর ও শোনা গেল তাঁর গলায়।

গত বৃহস্পতিবার ওই মহিলাকে দিকশূন্যের মতো ডানলপ চত্বরে ঘুরে বেড়াতে দেখা যায়। তারপর সেটি এলাকার বাসিন্দাদের নজরে আসতেই বরানগর থানার পুলিশ ও স্থানীয় বাম নেতা-কর্মীদের যৌথ উদ্যোগে কলকাতার একটি মানসিক হাসপাতালে ভরতি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই শ্যালিকা কে।

নিজের ভবঘুরে বোন কে নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী

এই নিয়ে বুদ্ধদেব পত্নী মীরা ভট্টাচার্য নিজের বিবৃতিতে জানান, ” ওনার কোন অর্থনৈতিক অসচ্ছলতা নেই। উনি চাইলেই নিজের বাড়িতে ফিরে বসবাস করতে পারেন। কিন্তু কোন অজানা কারণে ফুটপাতে বসবাস করছেন উনি। সেইসঙ্গে তিনি বলেন পরিবারের কারুর কথা কোনদিন ই শোনেননি তিনি, তাই আজ নিজের ইচ্ছামতো জীবনযাপন করেছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত