বিরল নজির, বিধানসভার স্পিকার এবার তলব করলেন সিবিআই, ইডি কে!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিযোগের তদন্তে মন্ত্রী- জনপ্রতিনিধিদের তলব করে থাকে সিবিআই, ইডি-র মতো সংস্থা। এ বার ওই দুই কেন্দ্রীয় সংস্থাকে তলব করতে চলেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পর্যবেক্ষকদের মতে, এই নজির বিরল।

আরও পড়ুনঃ ভবানীপুরে বিজেপি প্রার্থীর প্রচারে থাকবেন না, ট্যুইটারে ট্রোলের ঠেলায় সরলেন বাবুল!

ঘটনা হল নারদ কাণ্ডে ৫ জনের নামে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই চার্জশিটে নাম রয়েছে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের। নাম রয়েছে তৃণমূল বিধায়ক মদন মিত্রেরও। সেই সূত্রেই ইডি-র বিশেষ আদালত তাঁদের নামে সমনও জারি করে। সেই সমন স্পিকারের মাধ্যমে অভিযুক্তদের কাছে পৌঁছতে পাঠানো হয় বিধানসভায়।

কিন্তু সমন পৌঁছনোর দায়িত্ব বিধাসনভার নয়, জানিয়ে তা অভিযুক্তদের কাছে পাঠাতে অস্বীকার করেন স্পিকার।বিধানসভা সূত্রে দাবি করা হচ্ছে, চার্জশিট দেওয়ার ক্ষেত্রে যে আইন তা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা হয়েছে! সেই প্রেক্ষিতেই এই দুই তদন্তকারী সংস্থা, ইডি এবং সিবিআইয়ের ২ কর্তাকে তলব করার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয় সূত্রের খবর, সিবিআই ও ইডিকে তলব করে স্পিকারের যে চিঠি যাচ্ছে তাতে বলা হয়েছে, বিধায়ক বা সাংসদদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সংশ্লিষ্ট বিধানসভা বা লোকসভার স্পিকারের অনুমোদন প্রয়োজন। এক্ষেত্রে তা করা হয়নি।

বিরল নজির, বিধানসভার স্পিকার এবার তলব করলেন সিবিআই, ইডি কে!

শুক্রবার স্পিকারের উপস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে বিধানসভায় একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানেই ঠিক হয়েছে, সেই চিঠি অবিলম্বে দুই তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর