নজরবন্দি ব্যুরোঃ ভবানীপুরে বিজেপি প্রার্থীর প্রচারে থাকবেন না। জানিয়ে দিলেন বাবুল সুপ্রিয়। সাংসদ হলেও ২১ এর ভোটে টালিগঞ্জ থেকে অরূপ বিশ্বাসের বিপরীতে বিজেপির টিকিটে লড়া এবং হেরে যাওয়ার পর থেকেই একে একে বদলেছে বাবুলের রাজনৈতিক কেরিয়ারের গ্রাফ। দলের সঙ্গে দূরত্ব, মন্ত্রিত্ব পদ খোয়ানো…সব মিলিয়ে ধাপে ধাপে বাবুল বোঝাচ্ছিলেন দলের সঙ্গে টানের সুতো আলগা হচ্ছে।
আরও পড়ুনঃ ত্রিপুরার তৃণমূল কর্মীর মেয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক, আপ্লুত পরিবার।
তার পরেই একদিন লম্বা পোস্ট দিয়ে জানিয়েছিলেন আর রাজনীতি করবেন না। রাজনীতিকে বিদায় জানালেও আসানসোলের সাংসদ পদ ত্যাগ করেননি তিনি। আর সেই বাবুলকেই এবার ভবানীপুরের স্টার ক্যাম্পেনার হিসেবে আনতে চেয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু বিধি বাম। বাবুল সুপ্রিয় ফের রাজনীতির মঞ্চে আসছেন, এই খবর প্রকাশিত হতেই ট্যুইটারে লাগাতার কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয় তাকে নিয়ে।
একজন লিখেছেন, “এইসব কি বাবুল দাদা তুমি নাকি রাজনৈতিক মঞ্চে যাবে না রাজনীতি ছেড়ে দিয়েছিলে…এইসব দু টাকার কথা বলে দয়া আদায় করতে চাও নাকি… বিজেপি মানে কি দু মুখ সাপ হতে হয়… বিজেপি করতে গেলে কি মুখে এক কথা কাজে আরেক কথা. এরকম আদর্শ মেনে চলতে হয়??” স্বাভাবিক ভাবেই প্রতিক্রিয়া দিয়েছেন আসানসোলের সাংসদ।
ভবানীপুরে বিজেপি প্রার্থীর প্রচারে থাকবেন না, ট্যুইটারে ট্রোলের ঠেলায় সরলেন বাবুল!
Long run-এ নিজেকে বোকা প্রমাণিত করার এতো তাড়া কেন বোকা ভাইটি? https://t.co/DzfeQfap8s
— Babul Supriyo (@SuPriyoBabul) September 10, 2021
সেই ত্যুইট কে উদ্ধৃত করে বাবুল লিখেছেন, “Long run-এ নিজেকে বোকা প্রমাণিত করার এতো তাড়া কেন বোকা ভাইটি?” কিন্তু ট্যুইটার পোস্টকারিকে বোকা ভাই বললেও অবশেষে বাবুল জানিয়ে দিলেন ভবানীপুরে বিজেপি প্রার্থীর প্রচারে থাকবেন না তিনি! তবে মমতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপশি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর নাম তারকা প্রচারকদের তালিকায় রাখার জন্যে!



