ত্রিপুরার তৃণমূল কর্মীর মেয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক, আপ্লুত পরিবার।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরার তৃণমূল কর্মীর মেয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক বন্দোপাধ্যায়। জন্মলগ্ন থেকেই তৃণমূলের পতাকা কাধে তুলে নিয়েছিলেন রসময় বাবু। ত্রিপুরায় তৃণমূলের সুদিন আসেনি তখনও। মাঝেমধ্যে তৃণমূল মাথা চাড়া দিলেও দল পরিবর্তনের হিড়িকে মাথা তুলতে পারেনি জোড়া ফুলের ঝান্ডা। কিন্তু শত প্রলোভনেও রসময় দল পরিবর্তন করেননি।

আরও পড়ুনঃ বিপ্লব গড়ে অভিষেকের ঐতিহাসিক পদযাত্রা, ১৫-ই সেপ্টেম্বর নজরবন্দি আগরতলা।

তাঁর কাছে মমতা বন্দোপাধ্যায় আরাধ্য দেবির মতই। এহেন রসময়ের পরিবার এখন চরম শঙ্কটে। রসময়বাবুর একমাত্র মেয়ে দেবযানীর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছিলেন না তিনি। তৃণমূল কর্মীর অসহায়তার খবর এসে পৌঁছায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কানে। আর প্রায় সাথেসাথেই ত্রিপুরার তৃণমূল কর্মীর মেয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক বন্দোপাধ্যায়। 

তৃণমূল সূত্রে খবর, রসময় বাবু এবং তাঁর স্ত্রী নিজেদের একটি করে কিডনি দিতে চান মেয়ে দেবযানী কে। কিন্তু দিতে চাইলেই তো হবেনা কিডনি প্রতিস্থাপনের যে খরচ অনেক। তা আসবে কোথা থেকে। অগত্যা নিজের অসহায়তার কথা জানান পার্টি কর্মীদের। খবর যায় ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি আশিসলাল সিং এর কানে। সাথে সাথেই রসময়ের বাড়ি যান তিনি। সব কিছু দেখে খবর দেন অভিষেক বন্দোপাধ্যায় কে।

ত্রিপুরার তৃণমূল কর্মীর মেয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক

ত্রিপুরার তৃণমূল কর্মীর মেয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক, আপ্লুত পরিবার।

খবর পেয়ে সাথে সাথেই উদ্যোগ নেন অভিষেক বন্দোপাধ্যায়। জানা গিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে দেবযানী এবং রসময়বাবুদের নিয়ে আসা হচ্ছে কলকাতায়। তাঁদের চিকিৎসা এবং কিডনি প্রতিস্থাপন করা হবে SSKM হাসপাতালে। যার যাবতীয় খরচ বহন করবেন অভিষেক নিজে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মকান্ডে আপ্লুত রসময়ের পরিবার। সাথে উজ্জীবিত ত্রিপুরার তৃণমূল কর্মীরা। এমন নেতা কে না চায়?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর