Kaliachak Murder: কালিয়াগঞ্জের ছায়া কালিয়াচকে, মাঠ থেকে উদ্ধার নাবালিকার দেহ, ধর্ষণের পর খুনের অভিযোগ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কালিয়াগঞ্জ কাণ্ডের ছায়া এবার মালদহের কালিয়াচকে। মাঠ থেকে উদ্ধার হল এক নাবালিকার দেহ। প্রাথমিকভাবে ধর্ষণ করেই খুনের অভিযোগ উঠছে। এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: Arijit Singh Birthday: বাংলার ছেলে আজ জনপ্রিয়তার শিখরে, একনজরে অরিজিতের সফল জার্নি

সূত্রে খবর, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারাই এক নাবালিকা ছাত্রীকে মাঠের পাশে পড়ে থাকতে দেখেন। খবর জানাজানি হতেই অনেকেই ঘটনাস্থলে ভিড় জমায়। পুলিশের তরফে পাওয়া খবর অনুযায়ী, নাবালিকা দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তাঁর পরনে কুর্তি, প্যান্ট ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত কিশোরীকে এর আগে এলাকায় দেখা যায়নি। মনে করা হচ্ছে, নাবালিকা ছাত্রীকে অন্যত্র ধর্ষণ করে খুনের পর এই এলাকায় ফেলে দেওয়া হয়েছে।

কালিয়াগঞ্জের ছায়া কালিয়াচকে, ফের নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ
কালিয়াগঞ্জের ছায়া কালিয়াচকে, ফের নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার পরিবারের খোঁজ চলছে। অন্যান্য থানায় ছবি পাঠানো হয়েছে। কোথাও নাবালিকা নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কালিয়াগঞ্জের ছায়া কালিয়াচকে, ফের নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ
কালিয়াগঞ্জের ছায়া কালিয়াচকে, ফের নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ

 

কালিয়াগঞ্জের ছায়া কালিয়াচকে, ফের নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ

গত সপ্তাহ থেকে কালিয়াগঞ্জকাণ্ড ঘিরে সরগরম পরিস্থিতি রাজ্যে। দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর খুনের অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের হাতাহাতি দেখা যায়। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় শুরু হয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরজা। NCPCR-এর বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ এনেছে রাজ্য রাজ্য শিশু সুরক্ষা কমিশন। নাবালিকার দেহ উদ্ধারের পর পুলিশের তরফে দাবি করা হয়েছিল, ধর্ষণ নয়, প্রেমজনিত কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছে নাবালিকা। যদিও জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (NCPCR) চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো বিষক্রিয়ার তত্ত্ব অগ্রাহ্য করে পাল্টা দাবি করেছেন, নাবালিকার সঙ্গে যৌন নির্যাতন হয়েছে।

কালিয়াগঞ্জের ছায়া কালিয়াচকে, ফের নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ
কালিয়াগঞ্জের ছায়া কালিয়াচকে, ফের নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ

অন্যদিকে, কালিয়াগঞ্জ কাণ্ডে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে চারজন পুলিশ আধিকারিক নির্যাতিতা নাবালিকার দেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই অভিযুক্ত চারজনকে সাসপেন্ড করা হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে পুলিশের শীর্ষ কর্তাদের তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর