মন্ত্রী-IAS-IPSদের দিতে হবে সম্পত্তির হিসেব, UP-কে দুর্নীতি মুক্ত করতে উদ্যোগ যোগীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশকে দুর্নীতি মুক্ত করতে বড় উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার থেকে সে রাজ্যের মন্ত্রী, আইএএস (IAS), আইপিএস (IPS), এমনকী তাঁদের পরিবারের সদস্যদেরও প্রতি বছর সম্পত্তির হিসেব দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই এই নির্দেশিকার বিস্তারিত উত্তরপ্রদেশ সরকারের পোর্টালে আপলোড করা হবে।

আরও পড়ুনঃ পেট্রোপণ্যের ওপর ভ্যাট কমান, বাংলা সহ একাধিক রাজ্যকে অনুরোধ মোদির

রাজ্য বিজেপির দাবি, দুর্নীতির বিরুদ্ধে এই পদক্ষেপ ঐতিহাসিক। যদিও রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি বলছে সবটাই লোক দেখানো নাটক। তবে যোগী আদিত্যনাথের মন্ত্রী পরিষদের বক্তব্য, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাঁদের দাবি, স্বচ্ছ প্রশাসন গড়তে চান বলেই যোগী আদিত্যনাথ কেবল মন্ত্রীদের উদ্দেশে এই নির্দেশিকা দেননি। সেইসঙ্গে আইএএস, আইপিএস, এমনকী তাঁদের পরিবারের সদস্যদেরও প্রতি বছর স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়ার কথা বলেছেন।

Yogi 3

তবে শুধু হিসেব নিয়েই থামবেন না যোগী। মন্ত্রী, আইএএস এবং আইপিএসদের বছর বছর সম্পত্তির পরিমাণ বাড়া-কমার উপরে কড়া নজর রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সরকারি কাজে পরিবারের হস্তক্ষেপের অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী-IAS-IPSদের দিতে হবে সম্পত্তির হিসেব, UP-কে দুর্নীতি মুক্ত করতে উদ্যোগ যোগীর।

মন্ত্রী-IAS-IPSদের দিতে হবে সম্পত্তির হিসেব, UP-কে দুর্নীতি মুক্ত করতে উদ্যোগ যোগীর।
মন্ত্রী-IAS-IPSদের দিতে হবে সম্পত্তির হিসেব, UP-কে দুর্নীতি মুক্ত করতে উদ্যোগ যোগীর।

পাশপাশি সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা জানার জন্য রাজ্যের ১৮টি জোনে নিয়ম করে যেতে হবে মন্ত্রীদের। কে কবে কোথায় যাবেন তার টাইমটেবলও তৈরি করা হচ্ছে। রাজ্যেকে দুর্নীতিমুক্ত করতে যোগীর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ প্রধান ব্রিজলাল। তিনি বলেছেন, “এই নিয়ম উচ্চপদস্থ আধিকারিকদের জন্য ছিলই। এবার মন্ত্রী ও তাঁর পরিবারের লোকেদের তা মানতে হবে। এক কথায় ঐতিহাসিক সিদ্ধান্ত।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত