ঝড়ের বেগে ব্যাট করছে করোনা, ফের আক্রান্ত দমকল মন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও শক্তিশালী হয়ে উঠেছে এই করোনা। যারফলে গোটা রাজ্যে নতুন করে সংক্রমিত হওয়ার সংখ্যা দাড়িয়েছে প্রায় ১৮ হাজার ২১৩ জনের কাছাকাছি যারমধ্যে সকলের চিন্তা বাড়িয়ে কলকাতায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে সাড়ে সাত হাজারের কাছাকাছি।

আরও পড়ুনঃ চারদিনের কঠোর নিয়মবিধি, করোনার বাড়বাড়ন্তে লাগাম পরাল ডায়মণ্ড হারবার!

এরই মধ্যে এবার দ্বিতীয় বারের জন্য সংক্রমিত হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। জানা গিয়েছে গত কয়েক দিন ধরেই সর্দি- কাশির মত একাধিক সমস্যা দেখা দিয়েছিল তার। সেইমত করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসায় আপাতত বাড়িতেই নিভৃতবাসে নিজেকে রেখেছেন মন্ত্রী সভার এই সদস্য। তবে শুধু তিনিই নন করোনা সন্দেহে পরীক্ষা করানো হয়েছে তার পরিবারের সকলের।

West Bengal Election 2021 : সুজিতের গলায় 'রঙ বরসে ভিগে'! লেকটাউনে জমে গেল হোলির অনুষ্ঠান - TMC candidate of Bidhannagar Sujit Bose sings rang barse during a holi celebration programme in Lake

উল্লেখ, গত ২০২০ সালে প্রথমবারের মত করোনার কবলে পড়তে হয়েছিল রাজ্যের এই দমকল মন্ত্রী কে। সেবারও আইসোলেশনে থাকার দরুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে ছিলেন তিনি। তবে পরবর্তীতে করোনার দুটি ডোজ নিলেও ফের সংক্রমণের শিকার হলেন সুজিত বোস।

ঝড়ের বেগে ব্যাট করছে করোনা, বেড়েই চলেছে সংক্রমণের হার 

ঝড়ের বেগে ব্যাট করছে করোনা, বেড়েই চলেছে সংক্রমণের হার 
ঝড়ের বেগে ব্যাট করছে করোনা, বেড়েই চলেছে সংক্রমণের হার

একইসঙ্গে দেশেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪১,৯৮৬ জন। এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,৫৩,৬৮,৩৭২ জন। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,০০,৮০৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৩,৪৬৩ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর