ভিড়ে ঠাসাঠাসি কামরা, পরিষেবা দিতে সোমবার থেকে বাড়বে মেট্রো 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভিড়ে ঠাসাঠাসি কামরা, তাই মেট্রোর সংখ্যা বাড়াচ্ছে কর্তৃপক্ষ। রাজ্যে আনলক পরিস্থিতি আসায় মেট্রোর দরজা খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু প্রতিদিন যে হারে যাত্রী সংখ্যা বাড়ছে তাতে মেট্রোর সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। তবে বিধিনিষেধ হচ্ছে না শিথিল।

আরও পড়ূনঃ সমস্যা সমাধানের পথে ইস্টবেঙ্গল? এগিয়ে এলেন রিলায়েন্স কর্তারা

সোমবার থেকে আরও বাড়বে মেট্রো। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি চলবে। এত দিন ৯৬ জোড়া মেট্রো চলছে, আবার আরও বাড়বে মেট্রো। দেখা গেছে, মেট্রোয় দুটো সিটের মাঝে ক্রস দেওয়া হয়েছে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য। কিন্তু যাত্রী সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে সে নিয়ম কেউই মানছে। ভিড়ে ঠাসাঠাসি কামরা, কার্যত তাই মেট্রো বাড়াচ্ছে কর্তৃপক্ষ।

ভিড়ে ঠাসাঠাসি কামরা, সোমবার থেকে বাড়বে মেট্রো।

মেট্রোয় সামাজিক দূরত্ব প্রসঙ্গে মেট্রো রেল ডিজিএম বলেন, প্রতিটা কামরায় ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। দুটি সিটের মাঝে একটি অন্তর দেওয়া হয়েছে। মোট ৬০০ জন যাত্রীর আসন নির্ধারিত করা হয়েছে। তারপর সামাজিক দূরত্ব মেনে দাঁড়িয়ে যেতে পারবেন যাত্রীরা। কিন্তু যাত্রীদের ক্রমশ বাড়তে থাকায় অফিস টাইমে মেট্রোর সংখ্যা বাড়ানো হল।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন