নজরবন্দি ব্যুরোঃ সমস্যা সমাধানের পথে ইস্টবেঙ্গল? ইস্টবেঙ্গলের লাভ করত এবং তাদের স্পন্সর সিমেন্টের চুক্তিপত্রে সই করা নিয়ে বেশ কয়েক মাস ধরে চলছে ডামাডোল। অনেক মিটিং অনেক আলোচনা তবুও সমস্যার সমাধান হয়নি এখনো। গত দু’দিন আগেই ক্লাবের সামনে সদস্য সমর্থকদের ওপর চলেছে পুলিশ লাঠি। আর তা নিয়েই উত্তাল বাংলার ফুটবল মহল।
সবাই যখন চিন্তিত সবাই যখন জানেনই না লাল-হলুদের আগামী ভবিষ্যৎ কী ঠিক তখন এল কিছুটা স্বস্তির খবর। সূত্রের খবর ক্লাব এবং সিমেন্টের সমস্যা সমাধানে এবার এগিয়ে এসেছেন রিলায়েন্স কর্তারা। সমস্যা সমাধানে গত বুধবারই মূল চুক্তিপত্রের দুটি কপি নিয়েছেন রিলায়েন্স কর্তারা। তাঁরা তাঁদের আইনজীবীর সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ।


আরও পড়ুনঃ অলিম্পিক্স থেকে ছিটকে না গেলেও, তিরন্দাজিতে হতাশ করলেন দীপিকা কুমারী
তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সেটা সঠিক সময় বলতে না পারলেও আশা প্রকাশ করা হচ্ছে আগামী দু সপ্তাহের মধ্যেই হয়তো স্বাভাবিক হবে ক্লাবের এই সমস্যা। মাঠে ফিরবে ইস্টবেঙ্গল। তবে এই সমস্যার সমাধানে আজ আবার বসতে চলেছে ক্লাবের এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক। অপরদিকে প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় ক্লাবে গিয়ে চুক্তিপত্র দেখে এসেছেন এবং সাথে তিনি এই চুক্তিপত্র নিয়ে ক্লাবের পাশে দাঁড়িয়েছেন ।

আর এই সম্পর্কে ক্লাব কে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি লেখেন, ‘চূড়ান্ত চুক্তিপত্রে যে সমস্ত শর্তাবলী রয়েছে, তাতে ক্লাবের সই করা উচিত নয়। চুক্তিপত্রে দুই পক্ষের এক্সিট ক্লজ থাকা উচিত। কিন্তু এই ক্ষেত্রে ক্লাবকে সেই সুযোগ দেওয়া হয়নি। চূড়ান্ত চুক্তিতে ক্লাব হস্তান্তরের কথা রয়েছে। অনুমতি সাপেক্ষে ক্লাবে ঢোকা যাবে, এই কথাও রয়েছে।


সমস্যা সমাধানের পথে ইস্টবেঙ্গল? এগিয়ে এলেন রিলায়েন্স কর্তারা
এই শর্ত মেনে নেওয়া সম্ভব নয়।’ অপর দিকে এই সবের মধ্যে ভাল দল গড়ার অবস্থায় আর নেই শ্রী সিমেন্ট কর্তারা। আরও দেরি হলে, এই মরশুমে আর দলটাও গড়তে পারবেন না তারা। তার উপর এএফসির লাইসেন্সিং প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হবে। নাহলে দল গড়েও ফুটবল খেলতে পারবে না এসসি ইস্টবেঙ্গল।
তাই যা হবে, দশ দিনের মধ্যে। কিন্তু কীভাবে? কারা মধ্যস্ততা করে পুরো সমস্যাটা মেটাচ্ছেন? সে বিষয়ে এফসিএসডিএল কর্তাদের মুখে কুলুপ। তাই এখন শুধু অপেক্ষা ছার উপায় নেই সেটা বুঝতে পারছেন লক্ষ লক্ষ সমর্থকরা।







