নজরবন্দি ব্যুরোঃ অলিম্পিক্স থেকে ছিটকে না গেলেও, টোকিও অলিম্পক্স-এ শুরুটা ভালো করতে পারলেন না তিরন্দাজ দীপিকা কুমারী। ৬৬৩ স্কোর করে নবম স্থানে শেষ করলেন তিনি। যদিও তিনি অলিম্পিক্স থেকে ছিটকে যাননি।যার ফলে পরবর্তী পর্ব গুলোতে দিপীকাকে মুখোমুখি হতে হবে কঠিন প্রতিপক্ষের।
আরও পড়ুনঃ রাজের গ্রেফতারের পর প্রথমবার নীরাবতা ভাঙলেন স্ত্রী শিল্পা! কি বললেন তিনি?


র্যাঙ্কিং পর্বেই অলিম্পিক রেকর্ড তৈরি করে সাড়া ফেলেছেন পদক জয়ের পথে দীপিকার অন্যতম বাধা হতে চলা দক্ষিন কোরিয়ার সান আন। ৬৮০ স্কোর করে ইউক্রেনের লিনা হেরাসিমিঙ্কোর ২৫ বছরের পুরানো রেকর্ডটি হেলায় ভাঙলেন দক্ষিন কোরিয়ার প্রতিযোগী।

১২ রাউন্ডের র্যা ঙ্কিং পর্বে প্রতি রাউন্ডে ছয়টি শটের সুযোগ পান প্রতিযোগীরা। দীপিকা প্রথম তিন রাউন্ডে যথাক্রমে ৫৬, ৫৫, ৫৬ স্কোর করেন। চতুর্থ রাউন্ডটি আশাপ্রদ হয়নি তার জন্যে, স্কোর মাত্র ৫১। ফর্মের ঝলক দেখতে পাওয়া যায় পঞ্চম আর ষষ্ঠ রাউন্ডে, দীপিকা স্কোর করেন ৫৯ এবং ৫৭। প্রথম পর্বে মোট ৩৩৪ স্কোর করে ৪ নং স্থানে ছিলেন ভারতীয় তিরন্দাজ।
অলিম্পিক্স থেকে ছিটকে না গেলেও, তিরন্দাজিতে হতাশ করলেন দীপিকা কুমারী
অপর দিকে পুরুষ বিভাগের বাছাই পর্বে ৩৫তম স্থানে শেষ করলেন তিরন্দাজ অতনু দাস। ৭২টি তির মেরে তাঁর সংগ্রহ ৬৫৩ পয়েন্ট। ভারতীয়দের মধ্যে সব চেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন প্রবীণ যাদব। তাঁর সংগ্রহ ৬৫৬ পয়েন্ট। ৩১তম স্থানে তিনি।



পুরুষদের বিভাগে ভারতের তিন তিরন্দাজ রয়েছেন ৩১তম (প্রবীণ যাদব), ৩৫তম (অতনু দাস) এবং ৩৭তম (তরুণদীপ রাই) স্থানে। তরুণদীপের সংগ্রহ ৬৫২ পয়েন্ট। অতনু এবং প্রবীণ প্রথম ভাগের শেষে ৩২৯ পয়েন্ট সংগ্রহ করেছিলেন। রাইয়ের ছিল ৩২৩ পয়েন্ট।







