আগামী সপ্তাহের বেশকয়েকদিন বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, বিস্তারিত জেনেনিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হওয়ার কথা শিয়ালদহ মেট্রো পরিষেবা। তাই যুদ্ধকালীন তৎপরতার মাধ্যমে চলছে গোটা কাজ। শোনা গিয়েছিল মার্চের দ্বিতীয় সপ্তাহেই নাকি স্টেশন পরিদর্শণে আসবেন সিআরএস কর্তাদের একটি দল। তাদের তরফে ছাড়পত্র মিললেই নাকি যাত্রীদের জন্য চালু করা হবে এই মেট্রো পরিষেবা। এবার সেই প্রভাবে পড়তে চলেছে দৈনন্দিন পরিষেবার ক্ষেত্রে। আগামী সপ্তাহের বেশকয়েকদিন বন্ধ থাকছে মেট্রো পরিষেবা।

আরও পড়ুনঃ Indian Missaile: ভুলবশত ভারতের ক্ষেপনাস্ত্র গিয়ে পড়ল পাকিস্তানে, ভুল স্বীকার কেন্দ্রের!

জানা গিয়েছে, আগামী ১৬ এবং ১৭ মার্চ শিয়ালদহ স্টেশন পরিদর্শনে আসতে চলেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটির আধিকারিকেরা। স্টেশন পর্যবেক্ষণ করার পাশাপাশি শহরের গোটা মেট্রো পরিষেবার সফটওয়্যার আপডেট করার ও পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই সমস্ত কিছু ক্ষতিয়ে দেখার জন্য আগামী ১৫ই মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে ১৭ই মার্চ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকছে পরিষেবা। সম্পূর্ণভাবে বন্ধ না থাকলেও সল্টলেক-ফুলবাগান পর্যন্ত স্থগিত রাখা হবে পরিষেবা।

এবার যাত্রীদের কথা মাথায় রেখে নাকি আধুনিকতার ছোঁয়া থাকছে শিয়ালদহ স্টেশন জুড়ে। অধিক পরিমানে টিকিট কাউণ্টার রাখার পাশাপাশি বসানো হচ্ছে প্ল্যাটফর্ম স্ক্রিনডোর সিস্টেম। সেইসঙ্গে নাকি রাখা হতে পারে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম সিস্টেম। যারফলে দু’দিক থেকেই ওঠানামা করতে পারবেন যাত্রীরা।

আগামী সপ্তাহের বেশকয়েকদিন বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, দেখেনিন একনজরে 

Kolkata Metro to run more services from today - The Statesman
আগামী সপ্তাহের বেশকয়েকদিন বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, বিস্তারিত জেনেনিন

তবে আধিকারিকদের অনেকে বলছেন, মার্চের শুরু থেকা এই মেট্রো পরিষেবা চালু করার কথা থাকলেও তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারন সিআরএস আধিকারিকদের পরিদর্শনের পর কোনও ত্রুটি দেখা দিলে তা সমাধান করে ছাড়পত্র মিলতে আরও কিছুটা সময় লাগতে পারে। যারফলে আগামী পয়লা বৈশাখ থেকেই হয়তো শুরু হবে এই পরিষেবা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন