Kolkata Metro: অবশেষে মেট্রোতে ফিরছে টোকেন, কি জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনে কাটিয়ে কলকাতায় মেট্রো পরিষেবা চালু হয়েছিল দু’ভাগে,তাও যাতায়াতের ভরসা ছিল কেবল স্মার্ট কার্ড। যার জেরে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন। এদিকে খুলেছে স্কুল কলেজ, অফিস কাছারি সব কিছুই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। মেট্রোর টোকেন ব্যবস্থা চালু হলে স্বস্তি পাবে সাধারণ মানুষ। তাই জনসাধারণের কথা মাথায় রেখে মেট্রো কতৃপক্ষ সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার থেকে চালু হছে মেট্রো টোকেন।

আরও পড়ুনঃ অভিযোগ নেওয়ার সময় নেই! অমিতের অফিসের সামনে ধর্নায় তৃণমূল

ফলে নিয়মিত প্রচুর যাত্রী মেট্রোয় যাত্রা করছেন। আর সেখানেই সমস্যা টোকেনের। মেট্রোর যাত্রীদের সুরক্ষার দায়িত্বে রয়েছে মেট্রো রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটি ।গত ৯ নভেম্বর একটি বৈঠকে বসেছিলেন ওই কমিটির সদস্যরা। সেখানেই যাত্রী স্বার্থে টোকেন চালুর আবেদন জানানো হয় মেট্রো রেলওয়েকে। মেট্রোর তরফে জানানো হয়েছে, এই মূহুর্তে টোকেন চালু করা সম্ভব হবে না। কারণ করোনা পরিস্থিতি। পাশাপাশি জানানো হয়েছে, বর্তমানে কোভিড অনেকটাই নিয়ন্ত্রণে।

তাই পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের তরফে যদি টোকেন চালুর পরামর্শ দেওয়া হয়। সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করে দেখা হবে। তবে লকডাউনের পর থেকে শুধুমাত্র স্মার্ট কার্ড (Smart card) ব্যবহার করেই কলকাতা মেট্রোয় (Kolkata Metro) যাতায়াত করতে পারছেন যাত্রীরা। সংক্রমণ এড়াতে কাউন্টার থেকে টোকেন দেওয়া হতো না।

অবশেষে মেট্রোতে ফিরছে টোকেন, কি জানালো মেট্রো কর্তৃপক্ষ

Kolkata Metro: মেট্রোয় টোকেন ফিরছে? কী জানাচ্ছেন কর্তৃপক্ষ
অবশেষে মেট্রোতে ফিরছে টোকেন, কি জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ?

সকলেই প্রশ্ন কবে থেকে স্মার্ট কার্ড না থাকলে মেট্রোয় সফরের সুযোগ মিলবে। তারই উত্তর মিলল আজ। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার থেকে চালু হছে মেট্রো টোকেন।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত