নজরবন্দি ব্যুরো: আক্রান্ত অধিকাংশ চালক! আর উত্তরোত্তর সংক্রমণের জেরে এবার সংখ্যা থেকে সময়সূচি সব বদলাচ্ছে মেট্রোতে। করোনা দ্বিতীয় ঢেউয়ের মুখে থমকে যাচ্ছে গতি। যেভাবে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা তাতে কপালে ভাঁজ চিকিৎসক থেকে রাজনীতিবিদ সকলেরই।
আরও পড়ুনঃ প্রচারের মাঠ ফেসবুক, আগামীকাল অভিষেকের ভার্চুয়াল সভা ‘আস্ক মি এনিথিং’


সক্রমনের নিরিখে এই মুহূর্তে সবাইকে অতিক্রম করে প্রথমে ভারত। পিছিয়ে নেয় বাংলাও। সংক্রমণ ঠেকাতে হিমসিম খাচ্ছে প্রশাসন। বদল হচ্ছে পরিকাঠামো। চালু হচ্ছে সেফ হোম, বাড়ানো হচ্ছে বেড। বন্ধ হয়েছে রাজনৈতিক মিছিল সভা সবকিছু।

সাধারণ মানুষের সঙ্গেই একে একে আক্রান্ত বহু রাজনৈতিক নেতা মন্ত্রী, শিল্পী। আক্রান্ত চালকরা। সূত্রের খবর এই মুহুর্তে কলকাতা মেট্রোর অধিকাংশ চালকই কোভিড পজেটিভ। যার ফলে ব্যাহত হচ্ছে মেট্রোর দ্রুত পরিষেবা।


এই পরিস্থিতি আজ মেট্রোর তরফ থেকে জারি হয়েছে একটি নোটিস। তাতে বলা হয়েছে,আগামী ২৬ তারিখ থেকে নতুন সময়সূচি নিয়ে চলবে মেট্রো। এবং কমছে মেট্রোর পরিমাণও। এতদিন পর্যন্ত আপ ডাউন মিলিয়ে সোম থেকে শুক্রবার পর্যন্ত মোট ২৩৮টি মেট্রো চলবে মহানগরের বুকে। আগে চলত সকাল ৭ থেকে রাত ১০ টা পর্যন্ত।
কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে মেট্রোর অধিকাংশই চালক করোনা আক্রান্ত হওয়ায় বদল হয়েছে মেট্রো পরিষেবায়। নোটিসে বলা হয়েছে সপ্তাহের সোম থেকে শুক্র বার পর্যন্ত আপ ডিরেকশনে ট্রেন চলবে সকাল ৮.৫৪ থেকে রাত্রি ৭.০৪ পর্যন্ত। অন্যদিকে ডাউন ডিরেকশনে সকাল ৯ থেকে রাত্রি ৭.২৮ পর্যন্ত চলবে মেট্রো রেল। শনি এবং রবিবার আলাদা আলাদা সময়সূচি ভাবা হয়েছে।
আক্রান্ত অধিকাংশ চালক! সেই কারণেই শনিবার আপ ডিরেকশনে মেট্রো চলবে সকাল ৮.৪০ থেকে ৭.৫০ পর্যন্ত। ডাউন ডিরেকশনে মেট্রো চলবে সকাল ৯.২০ থেকে ৭.৫০ পর্যন্ত।প্রায় ৭-৮ মিনিটের ব্যবধানে ২১৮টি মেট্রো চলবে শনিবার। রবিবার ট্রেনের সংখ্যা করা হয়েছে অর্ধেকের চেয়েও কম। রবিবার মোট ১০০টি মেট্রো চলবে শহরে। দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে ৮.৫৮ তে। এছাড়া প্রতি ১৫ মিনিট ছাড়া সকাল ৯টা থেকে রাত ১০.১০ পর্যন্ত চলবে মেট্রো।







