সপ্তাহের দ্বিতীয় দিনে অফিস টাইমে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

Kolkata Metro: গিরিশ পার্ক স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে পরপর স্টেশন গুলিতে দাঁড়িয়ে আছে মেট্রোরেল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সপ্তাহের দ্বিতীয় দিনে অফিস টাইমে মেট্রো বিভ্রাট। প্রায় ৪০ মিনিট ধরে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। সূত্রের খবর গিরিশ পার্ক স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে পরপর স্টেশন গুলিতে দাঁড়িয়ে আছে মেট্রোরেল। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত এবং দক্ষিণেশ্বর থেকে পর্যন্ত পরিসেবা বন্ধ।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ ফেব্রুয়ারি, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

সপ্তাহের দ্বিতীয় দিনে অফিস টাইমে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সওয়া দশটা নাগাদ আচমকাই পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেডের মাঝে লাইনে অস্বাভাবিক কিছু দেখতে পান মোটরম্যান। তড়িঘড়ি ব্রেক কষেন তিনি। প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় মেট্রো। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

metro2

সঙ্গ সঙ্গে মেট্রোটি খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন ইঞ্জিনিয়াররা। শুরু হয় মেরামতির কাজ।মেট্রো পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন যাত্রীরা। গিরীশ পার্ক মেট্রো স্টেশনের বাইরেও ভিড় জমে গিয়েছে যাত্রীদের।

সপ্তাহের দ্বিতীয় দিনে অফিস টাইমে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

metro3

তাঁদের অভিযোগ, মেট্রো স্টেশনের বাইরে গেলে মাইকের ঘোষণা স্পষ্ট শোনা গেলেও স্টেশনের ভিতর থেকে কিছুই শোনা যাচ্ছে না। পরিষেবা কখন স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর