নজরবন্দি ব্যুরোঃ ভ্যলেন্সিয়ার বিরুদ্ধে গোল করে অনন্য রেকর্ড মেসির, ছুঁলেন কিংবদন্তি পেলেকে। সামনে বছর হয়ত লা লিগায় আর দেখা যাবে না মেসি ম্যাজিক। দলের সঙ্গে চুক্তি আগামী জুনে শেষ হলেই সম্ভবত কাতলানিয়া ক্লাবের সাথে শেষ হতে পারে তাঁর দুই দশকের সম্পর্কের।
আরও পড়ুনঃরাজ্যে ৩৫৬ আনলে মানবেন না, কেন্দ্রে অনাস্থা রেখে তৃণমূল সরকারের পাশে সিপিএম।
তবে বার্সার জার্সি গায়ে সম্ভবত শেষ বছর খেলতে খেলতেই আর্জেন্টিনার রাজপুত্র মেসি ছুঁয়ে ফেললেন অনন্য রেকর্ড। ছুঁলেন কিংবদন্তি পেলেকে। আর কিছুদিন বাদেই পেলেকে টপকে এই রেকর্ডের একক মালিক হবে বলেই মনে করছে সকলে। কারন বার্সার জার্সি গায়ে এই সিজন পুরোটাই মেসি খেলবেন বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আর একটি গোল যে তিনি করবেনই তা নিয়ে মোটামুটি সকলেই নিশ্চিত।
একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোল করার অন্যন্য নজির এখনও অব্দি ব্রাজিল কিংবদন্তি পেলের। ব্রাজিলের ক্লাব স্যান্তোসের হয়ে ৬৪৩ গোল করেন ফুটবলের রাজা। এদিন লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ৪৫ মিনিটে গোল করে বার্সেলোনার হয়ে ৬৪৩ গোল করলেন মেসি। এক ক্লাবের হয়ে সর্বাধিক গোল করায় ছুঁলেন পেলেকে। আর একটি গোল করলেই অনন্য রেকর্ডের মালিক হবেন তিনি একা। যা শুধুমাত্র সময়ের অপেক্ষা তা বলাই যায়। তবে মেসি গোল করলেও দল জিততে পারল না।
ভ্যলেন্সিয়ার বিরুদ্ধে গোল করে অনন্য রেকর্ড মেসির, ছুঁলেন কিংবদন্তি পেলেকে। শেষ পর্যন্ত ২-২ ড্র ফলাফলে শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের ফলে বার্সা ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে নেমে গেল ৫ নম্বরে। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।



