রাজ্যে ৩৫৬ আনলে মানবেন না, কেন্দ্রে অনাস্থা রেখে তৃণমূল সরকারের পাশে সিপিএম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে ৩৫৬ আনলে মানবেন না, কেন্দ্রে অনাস্থা রেখে তৃণমূল সরকারের পাশে সিপিএম। প্রতিদিন বদলে বদলে যাচ্ছে বঙ্গ রাজনীতির সমীকরণ। একুশের বিধানসভার ভোটকে পাখির চোখ করে রাজ্যের নির্বাচিত সরকারের একের পর এক জনপ্রিয় মুখেদের নিজদের দিকে টেনে নিচ্ছে বিজেপি। দল ভাঙিয়ে নিজেদের প্রথম প্রমাণ করে নির্বাচিত সরকারের ওপর অনাস্থা আনতে চাইছেন তাঁরা। গতকাল অমিত শাহের মেদিনীপুর সভায় আচমকাই তৃণমূলের একাধিক নেতামন্ত্রিদের বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক অন্তত তাই ভাবাচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। বিজেপির এই কৌশলকে বিরোধীতা করে এবার রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল গত কমাস ধরেই।

আরও পড়ুনঃ বিশ্বাসঘাতকদের মানুষ ছুঁড়ে ফেলবে, শুভেন্দুর দলবদলে কোনো ক্ষতি হবে না: সুব্রত মুখার্জি

কিন্তু আচমকাই “দাদার অনুগামী” হয়ে কয়েকদিনের মধ্যেই দলত্যাগ করেন রাজ্যের একাধিক দলীয় কর্মী। দলের কাঠামো থেকে শুদ্ধতা ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন তাঁরা। যে হারে তাদের এই দলত্যাগ পর্ব চলছে এবং বিজেপি নেতারা যেভাবে তৃণমূলকে নিশ্চিহ্ন করার আস্ফালন করছেন তাতে সাধারণ মানুষ থেকে অন্যান্য বিরোধী দল গুলি সকলেই ভাবতে বাধ্য হচ্ছেন আগামী বিধানসভা ভোট আসার আগেই নির্বাচিত সরকারের প্রতি অনাস্থা আনবে কেন্দ্রীয় সরকার। আর এই ভাবনাকে উস্কে দিয়েছেন খোদ বিজেপির সর্বভারতীয় সহ – সভাপতি মুকুল রায়-এর মন্তব্য। তিনি জানিয়েছিলেন “রাজ্যে আইনশৃঙ্খলা র নজিরবিহীন অবনতির কারণেই ৩৫৬ ধরা জারি করা উচিত।”

তারপর থেকেই ক্ষোভে ফুঁসছেন সকলে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা বারবার বলছেন তাঁরা বাংলায় এখনই ৩৫৬ ধারা চালুর কথা ভাবছেন না। তবে বিজেপি সরকারের মুখের কথায় কোনো ভাবেই আস্থা রাখতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। উল্টে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে সিপিএম। মেদিনীপুরের সভায় দলত্যাগের হিড়িক দেখে অমিত শাহ জানিয়েছিলেন আগামী বিধানসভার ভোটে গণতান্ত্রিক ভাবেই পরাস্ত হবে তৃণমূল। কিন্তু বিজেপির এই দল ভাঙানোর নীতিকে মেনে নিচ্ছেন না সূর্যকান্ত বাবুরা। সারা দেশ জুড়ে যেভাবে নির্বাচিত দল ভাঙিয়ে নিজেদের দলকে প্রথমে আনার চেষ্টায় নেমেছেন মোদী-শাহ-এর দল তাতে বাংলাকে নিয়ে আশঙ্কা প্রকাশ করছে সিপিএম।

রাজ্যে ৩৫৬ আনলে মানবেন না, কেন্দ্রে অনাস্থা রেখে তৃণমূল সরকারের পাশে সিপিএম।দলের একাধিক বিধায়ককে নিজেদের দলে টেনে এনে যেকোনো দিন রাজ্য সরকারকে সংখ্যালঘু প্রমাণ করে রাষ্ট্রপতি শাসন শুরু করতে পারে বিজেপি। নির্বাচিত সরকারের “বিরোধী দল” হয়ে এই ঘটনার বিরোধীতা করছেন তাঁরা। সূর্য কান্ত মিশ্র জানিয়েছেন ” আমরা বিরোধী দল,কিন্তু রাজ্য সরকার তো নির্বাচিত দল। নির্বাচিত সরকারের দল ভাঙিয়ে ৩৫৬ ধারা আনতে চাইলে সিপিএম তার নীতিগত অবস্থান থেকে বিরোধিতা করবে কেন্দ্র সরকারের।” শুভেন্দু অধিকারীর দলত্যাগকেও কটাক্ষ করে এদিন সূর্যকান্ত বাবু বলেন “বিজেপিতে গেলেই কেউ ধোঁয়া তুলসি পাতা হয়ে যাবেনা।

আগে সব অভিযোগের বিচার হোক।” সারদা – নারদা কান্ডে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও এদিন আবার প্রশ্ন তোলেন তিনি। তবে রাজ্য সরকারের এরূপ টালবাহানার অবস্থার মধ্যেও দমে জননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। “সাহস থাকলে বিজেপি বাংলায় ৩৫৬ ধারা এনে দেখাও তাতে আমারই সুবিধা।” বলে বিজেপির এই ‘দল ভাঙিয়ে আখের গোছানো’-কে একহাত নিয়েছেন মূখ্যমন্ত্রী। বাংলায় কে প্রথম আর কে দ্বিতীয় তার সিদ্ধান্ত বাংলার মানুষ নেবেন বলে বিরোধী দল হয়েও মুখ্যমন্ত্রী এবং রাজ্যের নির্বাচিত সরকারের পাশে দাঁড়ালেন সূর্যকান্ত মিশ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর