নজরবন্দি ব্যুরোঃ মেসি-ম্যাজিকে সম্মোহিত এস্তোনিয়া। দেশের জার্সি পিঠে চাপিয়ে ‘এলএম ১০’ করলেন পাঁচ-পাঁচটি গোল। নীল-সাদা জার্সিধারীরা প্রীতি ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিল এস্তোনিয়াকে। অতীতে বহুবার মেসিকে শুনতে হয়েছে, ক্লাবের হয়ে খুব ভাল কিন্তু দেশের জার্সিতে বিবর্ণ।
আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনা, তীর্থযাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু ২২ জনের


এই মেসি দেশের জার্সিতেও আলো ছড়াচ্ছেন। কোপা জিতেছেন। ফিনালিসিমা জিতেছেন। এর আগে সেই ২০১২ সালে বার্সার হয়ে লেভারকুসেনের জালে পাঁচবার বল জড়িয়েছিলেন মেসি। এবার দেশের হয়ে এক ম্যাচে করলেন ৫ গোল।

এস্তোনিয়ার বিরুদ্ধে পাঁচ গোল করে পেলেকে টপকালেন মেসি। ক্লাব এবং দেশের হয়ে ৭৬৯টি গোল মেসির। শীর্ষে রোনাল্ডো। মোট গোল ৮১৫। পেলের গোলসংখ্যা ৭৬৭। অপর দিকে তৃতীয় আর্জেন্টাইন হিসেবে পাঁচ গোল করলেন মেসি।



১৯২৫ সালে প্রথমবার ম্যানুয়েল সিওয়ানে, ১৯৪১ সালে হুয়ান মারভেজ্জি এক ম্যাচে পাঁচ গোল করেন। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকেও নীচে রয়েছে এস্তোনিয়া। তবুও তাতে মেসির কৃতিত্বকে কোনও ভাবেই ছোট করা যায় না।

একাই ৫ গোল, মাঝরাতে মেসি ম্যাজিকে উড়ে গেল এস্তোনিয়া
খেলা শুরুর ৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন মেসি। বিরতির ঠিক আগে হয় ২–০। বিরতির পরই হ্যাটট্রিক করে ফেলেন ‘এলএমটেন’। দেশের জার্সিতে অষ্টম হ্যাটট্রিক তাঁর। ৭১ ও ৭৬ মিনিটে মেসি বাকি দু’টি গোল করেন।







