নিজের অধিনায়কত্বে দেশকে উপহার দিয়েছেন বিশ্বকাপ এবং কোপা আমেরিকা কাপ। এহনো মেসির সামনে আবার কোপা জয়ের হাতছানি। রাত পোহালেই শুরু হবে কোপা ফাইনাল। ৩৫ বছর বয়সী মেসির এটাই হয়তো শেষ কোপা অভিযান। একইসঙ্গে জীবনের শেষ টুর্নামেন্ট খেলছেন মেসির সতীর্থ ডি মারিয়া। তাই প্রিয় সতীর্থ বন্ধুর শেষ ম্যাচ কে চিরস্মরণীয় করে রাখতে এবার এই টুর্নামেন্ট জিততে চান মেসি।

দেশের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মেসি বলেন, “ডি মারিয়া আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি এই টুর্নামেন্টের পর অবসর নেবেন। ওর সাথে এতদিনের বহু ম্যাচ খেলে ওর সাহচার্য আমি দারুণ উপভোগ করেছি। তাই জয়ের আনন্দ নিয়ে ও যাতে মাঠ ছাড়তে পারে সেই লক্ষ্য নিয়েই ফাইনালে খেলতে নামবো”।

মেসি আরো বলেন, “ডি মারিয়ার মত স্পর্শ কাতর ফুটবলার আমি খুব কম দেখেছি। ম্যাচ হারি বা জিতি তার আবেগ আমার মনকে ছুঁয়ে গিয়েছে”। মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে সোমবার কোপার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছে কলম্বিয়া। সে প্রসঙ্গে বলতে গিয়ে মেসি জানিয়েছেন, “নেস্তর কোচ হবার পর কলম্বিয়ার খেলার ধরণ পাল্টে গিয়েছে। ওরা এখন পুরো ম্যাচ এক গতিতে ছুটতে পারে। এবং যেকোনো সময় প্রতিপক্ষের রক্ষণ ভেঙ্গে গোল করতে পারে। তাই মাঠে আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে”।
ডি মারিয়ার জন্য এই ম্যাচ জিততে চাই, ফাইনালের আগে জানালেন মেসি

কোপার ফাইনাল নিয়ে আর্জেন্টিনা কোচও যথেষ্ট সতর্ক। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “জেতার স্বপ্ন তো দেখবোই, কারণ আমাদের দলে একজন লিও নামে অতিমানব আছেন। যিনি যেকোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারেন”। এখন দেখার কোচের এই ভরসার প্রতি কতটা সম্মান রাখতে পারেন মেসি।



