নজরবন্দি ব্যুরো: বর্তমানে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে ভেনিজুয়েলাকে হারিয়ে একটানা ৩০ ম্যাচ অপরাজিত থাকল মারাদোনার দেশ। গতকাল ম্যাচের শুরুতেই নিকোলাস ও ডি মারিয়ার গোলে এগিয়ে যায় দল। তবে ম্যাচের অন্তিম লগ্নে এসে শেষ আঘাত হানেন এল এম টেন। যারফলে নিজের ফুটবল কেরিয়ারে ৭৬০ টি গোল করে দ্রততম ফুটবলারের তকমা পান মেসি। তবে দেশের মাটিতে এবার হয়ত শেষবারের মতো মাঠে নামলেন মেসি। তাহলে কি অবসর নিচ্ছেন মেসি? তা নিয়েই দেখা দিয়েছে জল্পনা।
আরও পড়ুন:আজ শুরু আইপিএল, এক নজরে দেখে নিন সম্পূর্ণ ক্রীড়া সূচি।


উল্লেখ্য, দিন কয়েক আগে এমনই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ, লিওনেল স্কালোনি। তার মুখ থেকেও শোনা গিয়েছিল শেষবারের মতো মেসির লড়াইয়ে নামার কথা। তখন থেকেই হইচই পড়ে গিয়েছিল অনুরাগীদের মধ্যে।

তবে অনেকেই মনে করেছিলেন গতবারের মতো এবারও সাময়িক বিরতি নেবেন মেসি। তবে শুক্রবার রাতে একেবারেই বদলে গেল সব কিছু। ম্যাচ জিতে গ্যালারির দিকে তাকিয়ে সেলিব্রেশন পরিষ্কার করে দিল গোটা বিষয়টি। নিজের অনুরাগীদের সঙ্গে যেন আরও একাত্ম করে নিতে চাইলেন নিজেকে।
অবসর নিচ্ছেন মেসি? জোর জল্পনা ফুটবল মহলে
তাহলে সত্যি কী অবসর নেবেন মেসি? এই নিয়ে সরাসরি কিছু বলেননি এই আর্জেন্টাইন তারকা। সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে ইকুয়েডরের বিরুদ্ধেই নিজের সেরাটা দেওয়ার কথা ভাবছেন তিনি। পরবর্তীতে অন্য কিছু করার পরিকল্পনা করবেন। তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আসন্ন কাতার বিশ্বকাপের পরেই খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেসি।










