রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে এখনই আন্দোলন প্রত্যাহার নয়, সাফ জানিয়ে দিলেন চিকিৎসক পড়ুয়ারা। আজ সিজিও কমপ্লেক্সে গিয়ে তদন্তকারী সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তাঁরা। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানার পরই নেওয়া হবে সিদ্ধান্ত। এদিকে সুপ্রিম কোর্টের সেই ডাকে সাড়া দিয়ে ১১ দিন পর দিল্লির এইমসে কর্মবিরতি প্রত্যাহার চিকিৎসকদের।
তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই বিক্ষোভের আগুন দেশজুড়ে। ব্যাহত হয়েছে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা। যার জেরে ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। আর এই নিয়ে বৃহস্পতিবার সুপ্রিমকটে আরজিকর মামলার শুনানিতে চিকিৎসকদের কর্ম বিরতি প্রত্যাহার করার দাবি জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টের সেই ডাকে সাড়া। ১১ দিন পর দিল্লির এইমসে কর্মবিরতি প্রত্যাহার চিকিৎসকদের। তলোত্তমার বিচার চেয়ে গত ১১ দিন ধরে কর্মবিরতি চালাচ্ছিলেন তাঁরা। তবে এখনই রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে আন্দোলন প্রত্যাহার নয়। জানালো চিকিৎসক পড়ুয়ারা।


অন্যদিকে আজ শুক্রবার এই নিয়ে অষ্টম বারের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। গত ৭ দিন ধরে সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বৃহস্পতিবার তাঁকে নিয়ে শিয়ালদহ আদালতেও গিয়েছিল সিবিআই। তাঁর পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে আদালতে। এবার ফের তলব করা হল সন্দীপ কে। কিন্তু আদেও তদন্ত এগোচ্ছে কিনা সে নিয়েই উঠছে প্রশ্ন।







