ইউক্রেন আক্রমণের জের, রাশিয়ায় পরিষেবা বন্ধ করছে ম্যাকডোনাল্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমনের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট পুতিন। তারপর যত সময় এগিয়েছে ইউক্রেন জুড়ে তাণ্ডব চালিয়েছে রুশ বাহিনী। যা নিয়ে সমালোচনায় সরব হয়েছে গোট বিশ্ব। ধীরে ধীরে রুশদের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছে পশ্চিমের একাধিক দেশ। একইভাবে রাশিয়াকে কোণঠাসা করার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা। তারপর সেইপথ ধরে অ্যাপেল, বিনোদনকারী সংস্থা নেটফ্লিক্স, লেনদেনের অন্যতম মাধ্যম ভিসা- মাস্টার কার্ড। এবার জনপ্রিয় ফাস্টফুড চেন ম্যাকডোনাল্ড।

আরও পড়ুনঃ ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জেলেনস্কি, নিলেন নয়া সিদ্ধান্ত

গতকাল জানানো হয়, অন্যান্য মার্কিন কোম্পানিগুলির মতো রাশিয়ান ভূমে নিজেদের পাততাড়ি গোটাতে চলেছে ম্যাকডোলাল্ড। কারন হিসেবে উঠে আসছে ইউক্রেন আক্রমণের জের। এই বিষয় প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি নিজেদের কাছের ম্যাকডোনাল্ড শপে ভিড় করেন রুশ নাগরিকরা। নিজেদের সাধ্যমতো অর্ডার করেন পছন্দের খাবার। সময় এগোনোর সঙ্গে সঙ্গেই লম্বা লাইন পড়ে যায় আউটলেটের বাইরে।

ইউক্রেন আক্রমণের জের, কড়া পদক্ষেপ এই মার্কিন সংস্থার 

যেসব দেশে ম্যাকডোনাল্ড'স নিষিদ্ধ | Online Version
ইউক্রেন আক্রমণের জের, রাশিয়ায় পরিষেবা বন্ধ করছে ম্যাকডোনাল্ড

এই নিয়ে নিজেদের কর্মীদের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন ম্যাকডোনাল্ডের সিইও ক্রিস কেম্পজ়িনস্কি। তিনি বলেন, “আমাদের মূল্যবোধ বলে যে ইউক্রেনে নিরাপরাধ সাধারণ মানুষেরা কষ্ট ভোগ করছেন, তা আমরা এড়িয়ে যেতে পারি না। সেই কারণেই দেশজুড়ে ৮৫০টি দোকানই সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদৌ কবে খোলা সম্ভব হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে এই দেশে যেসমস্ত কর্মীরা রয়েছেন, তাদের সময় মতো মাইনে দেওয়া হবে সংস্থার তরফ থেকে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন