আগামী জানুয়ারি মাসেই করোনার টিকাকরণ শুরু: হর্ষবর্ধন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতে আগামী জানুয়ারি মাস থেকে কোভিড-১৯-এর টিকাকরণ শুরু করা হতে পারে। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন। জানুয়ারির যে কোনও সপ্তাহেই শুরু হতে পারে করোনা টিকাকরণ। করোনা অতিমারির আবহে ১৩০ কোটি ভারতবাসীর মুখে নিঃসন্দেহে হাসি ফোটানোর মতো কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: ফের ক্ষমতায় আসবেন মমতা, আত্মবিশ্বাসী সৌগত।

এক সাক্ষাৎকারে হর্ষবর্ধন বলেন, “আমি মনে করি জানুয়ারির যে কোনও সপ্তাহে টিকাকরণ শুরু হতে পারে দেশে।” ইতিমধ্যেই দেশে অনুমোদনের আবেদন করেছে তিনটি করোনা প্রতিষেধক। জানা গিয়েছে, ফাইজার, ভারত বায়োটেক ও অক্সফোর্ড ইনস্টিটিউটের ভ্যাকসিন এখন ড্রাগ কন্ট্রোলারের বিবেচনাধীন।

স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন, প্রত্যেকটি প্রতিষেধকের অনুমোদনের বিষয় খতিয়ে দেখছেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। নিরাপদ ও কার্যকরি প্রতিষেধক নিয়ে আসার কাজে সরকার দায়িত্ববদ্ধ।

হর্ষ বর্ধন বলেন, “করোনা টিকার গবেষণার বিষয়ে ভারত অন্য কোনও দেশের থেকে পিছিয়ে নেই। আমরা নিরাপদ ও কার্যকরি প্রতিষেধক নিয়ে আসার জন্য কাজ করছি।” কেন্দ্র নিরাপত্তায় কোনও খামতি রাখতে নারাজ, তাই প্রত্যেকটি প্রতিষেধককে কড়া পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একথাও জানান, স্বাস্থ্যমন্ত্রী।

আগামী জানুয়ারি মাসেই করোনার টিকাকরণ শুরু: হর্ষবর্ধন, উল্লেখ্য, কয়েক দিন আগে স্বাস্থ্যমন্ত্রক এ-ও জানিয়েছিল, দেশের করোনা প্রতিষেধক অন্যান্য দেশের প্রতিষেধকগুলির মতোই সমান কার্যকরি হবে। সেক্ষেত্রে প্রথম অনুমোদন কি দেশের কোনও প্রতিষেধক পাবে, এই প্রশ্নও উঠছে বিশেষজ্ঞ মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর