নজরবন্দি ব্যুরোঃ কত লোক গালাগালি করে…কত লোক ভালবাসে! মুখ্যমন্ত্রী হবেন কিনা প্রশ্ন করায় এভাবেই উত্তর দিলেন দিলীপ ঘোষ। ফল ঘোষণা হওয়ার আগেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রীসভা নিয়ে বৈঠকে বসেছিলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা! বঙ্গে নির্বাচনের শুরু থেকেই বিজেপি বলে আসছে রাজ্যে তাঁরা ২০০র বেশি আসন জিতে ক্ষমতা দখল করবে। সেইমত এক্সিট পোল প্রকাশ হওয়ার পরেই জরুরি বৈঠকে বসে বিজেপি। সেখানেই উঠে আসে দিলীপের নাম।
আরও পড়ুনঃ বোমা ফেটে মৃত সিআইডি অফিসার, চোখ নষ্ট হয়ে যাওয়া অন্যজন লড়ছেন ICU-তে।


একাধিক এক্সিট পোলে পরাজয়ের ইঙ্গিত পেয়েও ২০০+ দাবি থেকে সরছে না তাঁরা। বেশিরভাগ সমীক্ষারই ইঙ্গিত, আসন-সংখ্যা কমলেও তৃতীয়বারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই। বিজেপি সূত্রে খবর মোদী, নাড্ডা এবং শাহর বৈঠকে নাম প্রস্তাবিত হয়েছে আরও চার জনের। তাঁরা হলেন অনির্বান গঙ্গোপাধ্যায়, কর্নেল সুব্রত সাহা, স্বপন দাসগুপ্ত এবং লকেট চট্টোপাধ্যায়। তবে দিলীপ ঘোষই কেন্দ্রীয় নেতাদের পছন্দের তালিকায় সর্বপ্রথমে রয়েছেন বলে খবর! বৃহস্পতিবার রাতে বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে উঠে আসার পরই বৈঠকে বসেন নরেন্দ্র মোদীর দুই সেনাপতি শাহ ও নাড্ডা।
নির্বাচনী ফলাফল নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, দিলীপ ঘোষের কথায়, “এক্সিট না একজ্যক্ট পোল। কিছু সংস্থা তৃণমূলকে এগিয়ে রেখেছে। তবে ২ তারিখ সব বোঝা যাবে। আমরা যা চেয়েছি তাই হবে। ২০০’র কাছাকাছি আসন পাবই।” কিন্তু মুখ্যমন্ত্রী হবেন? আজ সেই প্রশ্নের উত্তর দিলেন বিজেপি রাজ্য সভাপতি। কত লোক গালাগালি করে…কত লোক ভালবাসে! একথা জানিয়ে দিলীপ বলেন, “যদি কেউ বলেন তো আমি কি করতে পারি? কত লোক তো আমায় গালাগালি করে আবার কত লোক ভালবাসে!”
এদিকে, বিজেপি-র আইটি সেলের প্রধান তথা বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য সংবাদসংস্থা আইএএনএসকে বলেছেন, “এক্সিট পোলে যাই ফলাফল দেখাক না কেন, পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন পেয়ে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। ২০১৯ লোকসভা ভোটের সময় কেউ বলেনি বিজেপি ১৮টি আসন পাবে, তবে ফলাফল বেরোনোর পর সবাই চমকে গিয়েছিলেন। এবারও ২ মে ফলাফলের জন্য অপেক্ষা করুন। সব পরিষ্কার হয়ে যাবে।”









