নজরবন্দি ব্যুরো: আগামী বছর মাধ্যমিক হতে পারে ফেব্রুয়ারীতে ও জুনে হতে পারে উচ্চ মাধ্যমিক! আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে করোনা আবহের কারণে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের বদলে হতে পারে জুন মাসে। তবে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতেই হলে কাটছাঁট করা হতে পারে সিলেবাসে।
আরও পড়ুনঃ প্রত্যেক রাজ্যবাসির অ্যান্টিজেন টেস্ট! মাস্ক না পরলে মোটা ফাইন।
যদিও সংবাদমাধ্যমকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ” মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” মাধ্যমিক পরীক্ষার সিলেবাস এর কাটছাঁটের ব্যাপারে শিক্ষা মন্ত্রীর বক্তব্য, ” আগে রিপোর্ট জমা পড়ুক”
করোনা আবহে স্কুল বন্ধ প্রায় ৬ মাস। স্কুল খুলবে কবে রাজ্যে তার নিশ্চয়তা নেই। তাই আলোচনা শুরু হয়েছে সরকারি স্তরে আগামী বছরের পরীক্ষা নিয়ে। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে যারা মাধ্যমিক দেবে তাদের ক্লাস হয়েছে মাত্র কয়েক মাস। কিন্তু যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্লাস হয়নি একদিন ও।
আগামী বছর মাধ্যমিক হতে পারে ফেব্রুয়ারীতে ও জুনে হতে পারে উচ্চ মাধ্যমিক! আগামী বছর মাধ্যমিক পরীক্ষা যদি একই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারীতে হয়, সে ক্ষেত্রে সিলেবাস কাটছাঁট করা হতে পারে ৩০ থেকে ৪০ শতাংশ। সূত্রের খবর সরকারের কাছে অক্টোবরের শুরুতেই সিলেবাস কমিটির এই সংক্রান্ত সুপারিশ জমা পড়তে পারে।



