রাজ্যে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু প্রসূতির

রাজ্যে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু প্রসূতির। পরিবারের সদস্যরা হাসপাতাল চত্ত্বরে বিক্ষোভ দেখায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর কাণ্ডের প্রতিবাদে অনবরত কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। তবে এমারজেন্সি পরিষেবা চালু রেখেই এই কর্মবিরতির ডাক দিয়েছিল তারা। এর এই আবহেই এবার এক প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। চিকিৎসার গাফিলতি থেকেই এই মৃত্যু হয়েছে বলে খবর। মৃত মহিলার নাম আবিদা সুলতানা। তবে সূত্রের খবর ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কোন আন্দোলনে অংশগ্রহণ করেনি। তবে তাঁর পরেও এই চিকিৎসার গাফিলতি কেন সে নিয়েই উঠছে প্রশ্ন।

যান গেছে মঙ্গলবার রাতে হঠাৎ ই পেতে ব্যাথা ওঠে ওই জুনিয়র চিকিৎসকের। এরপরেই পরিবারের লোক জন তড়িঘড়ি ওই মহিলাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু পরিবারের অভিযোগ, রাত ৮টার সময় ওই প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁকে ডাক্তার দেখেন প্রায় ঘণ্টা খানেক পর। সেই সময় তাঁকে একটি ইনজেকশন দেয় চিকিৎসক। কিন্তু কিচ্ছুক্ষণ পর ফের পেটে ব্যাথা শুরু হয় তাঁর।

তখনই অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন ওই হাসপাতালের চিকিৎসক ও নার্সদের খবর দেয়। কিন্তু তাঁর পরেও ওই প্রসূতিকে কেউ দেখতে আসেনি ওই সময়। সারা রাত যন্ত্রণায় ছটপট করার পর অবশেষে ভোর রাতে মৃত্যু হয় ওই প্রসূতির। এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে পরিবারের সদস্যরা হাসপাতাল চত্ত্বরে বিক্ষোভ দেখায়। এর পরেই পরিস্থিতি খারাপ হলে ঘটনা স্থলে যায় কান্দি থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত