নজরবন্দি ব্যুরো: বিধ্বংসী আগুনের জেরে মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সল্টলেকের ফাল্গুনি বাজারে। মুহূর্তের মধ্যেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের যেরে আগুন ছড়িয়ে পড়েছে গোটা বাজারে এলাকায়। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারপরেও একাধিকবার বিস্ফোরণ ঘটে বলে সূত্রে জানা যাচ্ছে!
আরো পড়ুনঃ এবার মমতার সঙ্গে বৈঠকে নীতীশ, মঙ্গলে নবান্নে দুই মুখ্যমন্ত্রীর কথোপকথন
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। ও বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী। এদিকে আগুন সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গৃহহীনরা। জানা গিয়েছে, রবিবার ছুটির দিনে আচমকা সল্টলেকের ফাল্গুনী বাজারে আগুন লেগে যায়। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের জেরে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের খবর ওই এলাকায় বেশ কয়েকটি আবাসানা রয়েছে। আর আবাসনের গায়ে বেশ কিছু ঝুপড়ি তেও আগুন লেগে যায়।

এলাকাবাসীর দাবি, ওই জায়গায় কমপক্ষে পাঁচশো মানুষের বাস৷ ফাল্গুনী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আশ্রয়হীন অনেকেই! দমকল সূত্রের খবর, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। যদিও প্রথমে আগুন নিয়ন্ত্রণ আনার প্রক্রিয়া শুরু করলেও বেশ কয়েকটি পরপর বিস্ফোরণ ঘটে। যেহেতু দাহ্য পদার্থ থাকায় ঝুপড়িগুলিত্ দ্রুত আগুন পড়েছে বলে আশঙ্কা করছেন দমকল কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই এলাকায় প্রায় এক কোটিরও বেশি ঘর ছিল।
একের পর এক বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকে, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

যার মধ্যে অধিকাংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যদিও বা ঝুপড়ির মধ্যে দিয়ে বাসিন্দাদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলেই জানাচ্ছেন দমকল আধিকারিকরা। যদিও বর্তমানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও বেশ কিছু জায়গায় রয়ে গিয়েছে পকেট ফায়ার। সেগুলি নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।

পাশাপাশি আর কোনভাবেই যাতে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ না ঘটে সে দিকেও খেয়াল রাখছেন দমকল দমকলকর্মীরা। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, যুদ্ধকালীন তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ চলছে। অন্যদিকে বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, আপাতত আশ্রয়হীনদের একটি কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে প্রশাসন।



