Covid-19: বাধ্যতামূলক মাস্ক! ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ছাড়াল ৪ হাজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড়দিনের বড় খবর, আবারও চোখ রাঙাচ্ছে করোনা (Covid-19)। একলাফে বেড়েছে সংক্রমণের হার। আজ সারা দেশ জুড়ে প্রায় কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ছাড়াল ৪ হাজার। মাত্র ২৪ ঘণ্টা ব্যবধানেই তফাৎ লক্ষ করার মত। বড়দিন এবং নতুন বছরে বাড়বে উপচে পড়া ভিড়। তাই প্রশাসন বাধ্যতামূলক করল মাস্ক (Mask)

বাধ্যতামূলক মাস্ক! দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ছাড়াল ৪ হাজারের গণ্ডি

আরও পড়ুনঃ মমতাই বাংলার সান্তাক্লজ, বড়দিনের আগে কেন এমন দাবি ফিরহাদের

বাজারে যেই নতুন করোনা ভাইরাসের (Corona virus) ভেরিয়েন্ট JN.1 এসেছে, তা আগের ভেরিয়েন্ট গুলোর তুলনায় আরও বেশি সংক্রামণক এবং দ্রুত ছড়িয়ে পরে। এবং ধীরে ধীরে তা গোটা দেশে জাঁকিয়ে পরছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন আজ রেকর্ড ভাঙল করোনা। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা পেরল প্রায় ৪ হাজার।

Covid-19: বাধ্যতামূলক মাস্ক! ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ছাড়াল ৪ হাজার

আজকে নতুন করে আরও ১২৮ জন রোগী কোভিডে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হল প্রায় ৫ লক্ষ ৩৩ হাজার ৩৩৪ মানুষের। এখনও পর্যন্ত রাজ্যে ৯ জন কোভিড আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। তাদের মধ্যে রয়েছে একজন শিশু। কলকাতাতেও রোগীর সংখ্যা বেড়ে চলেছে।

বাধ্যতামূলক মাস্ক! দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ছাড়াল ৪ হাজারের গণ্ডি

Covid-19: বাধ্যতামূলক মাস্ক! ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ছাড়াল ৪ হাজার

দেশের এই অবস্থায় কি বাধ্যতামূলক করা হবে মাস্ক? কেন্দ্র থেকে সম্প্রতি কোভিডের গাইড লাইন (Guide line) পাঠানো হয়েছে। নবান্নেও স্বাস্থ্য মন্ত্রকের চিঠি পৌঁছেছে। নবান্নে ইতিমধ্যেই করোনা নিয়ে বেশ কিছু বৈঠক করা হয়েছে। রাজ্যজুড়ে করোনা পরিস্থিতির ওপর নজর দেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত