নজরবন্দি ব্যুরো: রাত পোহালেই বড়দিন। শহর থেকে জেলা- রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ শীতকালে উৎসবের আমেজে মেতে উঠেছে। প্রস্তুতি চলছে জোরকদমে। এমন সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সান্তা ক্লজ বললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim calls Mamata Banerjee santa Claus)। রবিবার বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।



আরও পড়ুন: বিতর্কে টেট ২০২৩! পরীক্ষা শেষের আগে সোশ্যাল মিডিয়ায় ফাঁস প্রশ্নপত্র
ফিরহাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পশ্চিমবঙ্গের সান্তা ক্লজ। শুধু বড়দিন নয়, সারা বছরই রাজ্যের মানুষকে নানা উপহার দিয়ে ভরিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনিই বাংলার সান্তা ক্লজ। তিনি আরও বলেন, ‘আগে সান্তা ক্লজের উপহারের আশায় রাত জেগে বসে থাকতাম। ঘুম থেকে উঠে দেখতাম মাথার কাছে নানা রকমের উপহার সাজিয়ে রাখা থাকত। শিশু অবস্থায় বিশ্বাস ছিল এসব উপহার সান্তা দিয়ে গিয়েছে। বড় হয়ে বুঝলাম মা, বাবা সান্তার ভূমিকা পালন করেন। এখন আমি উপলব্ধি করছি, সান্তা ক্লজ সত্যিই আসে। তবে এই সান্তা ক্লজ কেবল বড়দিনে আসে না, সারা বছর আসে।



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার সান্তা ক্লজ’ কেন বললেন ফিরহাদ হাকিম? ‘অনেক বাচ্চা মেয়েদের পড়াশোনা বন্ধ করিয়ে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলা হয়, একজন সান্তা ক্লজ আছে যিনি সেই সমস্ত মেয়েদের কন্যাশ্রীর টাকা দিয়ে বলেন এখন বিয়ে নয় জীবনে এগিয়ে যাওয়ার সময়।’ মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় পড়লে একজন সান্তা ক্লজ রুপশ্রীর টাকা দেয়। একজন সান্তা ক্লজ আছে যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতাই বাংলার সান্তাক্লজ, বড়দিনের আগে কেন এমন দাবি ফিরহাদের

রবিবার উল্টোডাঙার মুচিবাজারে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ৩ নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউতের উদ্যোগে আয়োজিত ক্রিসমাস কার্নিভ্যালে যোগ দেন ফিরহাদ হাকিম। আগামী ২ জানুয়রি পর্যন্ত এই কার্নিভ্যাল চলবে।







