নজরবন্দি ব্যুরোঃ পুরুলিয়ার দেওয়ালে মাওবাদী পোস্টার, তার কোনটায় লেখা, “খেলা হবে, খেলা হবে। এবার তো আমরা খেলব। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যসভা পর্যন্ত। TMC -এর পতাকা যে ধরবে তার হাত দুটো কেটে বাদ দেওয়া হবে।” আবার কোন পোস্টারে লাল কালিতে লেখা আছে, “কিষানজির মৃত্যুর বদলা চাই। বর্তমান সরকারের সরকারি কর্মচারীরা যে সব দুর্নীতি করে চলেছেন তাঁদের বলছি, তোমাদের সময় শেষ। বলহরি, হরিবল।”
আরও পড়ুনঃ মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ, জরুরি ভিত্তিতে মামলা দায়েরে অনুমতি উচ্চ আদালতের
নীচে স্পষ্ট করে লেখা হয়েছে মাওবাদী। আর এইসব পোস্টারের পরেই মানুষের মনে ফের ফিরে আসছে দশক পুরানো আতঙ্ক। পোস্টার চোখে পড়ার পরেই খবর দেওয়া হয় পুলিশে, তাঁরা এসে খুলে নিয়ে যান সব পোস্টার। তদন্ত শুরু হয়েছে কে বা কারা এই কাজ করেছেন।
সূত্রের খবর, আজ মঙ্গলবার সকালে আচমকা পুরুলিয়ার বরাবাজার গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায়, এবং ঝাড়খণ্ড লাগোয়া বোরদা গ্রাম পঞ্চায়েতের কুকুচারি মোড়ে সাদা কাগজে লাল কালিতে লেখা হুঁশিয়ারি এবং নীচে স্পষ্ট মাওবাদী লেখা পোস্টার চোখে পড়ে সাধারণ মানুষের। পুলিশ এসে পোস্টার খুলে নিয়ে গিয়ে খতিয়ে দেখাছেন মাওবাদীদের কাজ, নাকি অন্য কেউ আতঙ্ক তৈরিতে এই কাজ করে চলেছেন।
পুরুলিয়ার দেওয়ালে মাওবাদী পোস্টার, ফিরছে দশক পুরানো আতঙ্ক।
এদিকে বর্তমান রাজ্য সরকার এবং তৃণমূল সুপ্রিমো নিজেই একাধিক প্রচেস্টা চালাচ্ছেন মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে। দিন কয়েক আগেই তিন ধাপে প্রায় ১৩০০ সমাজের মূল স্রোতা প্রসঙ্গত বাংলার বিধানসভা ভোটের আগেও জঙ্গলমহলের একাধিক জায়গায় মাওবাদী নাম উল্লিখিত একাধিক পোস্টার পড়েছিল।



