বর্ষায় ভাসছে সবং, CBI দপ্তরে আসতে পারলেন না বিধায়ক মানস ভুঁইঞা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা বর্ষণে ভাসছে গোটা বাংলা। হাওয়া অফিস থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছিল গত সপ্তাহের শেষের ভারি বৃষ্টির জন্য, তবে সপ্তাহ শেষে বৃষ্টির রেশ কমার বদলে সপ্তাহের শুরু অর্থাৎ সোমবারে সেই প্রকোপ বেড়েছে আরও। কলকাতা সহ অন্যান্য জেলা একপ্রকার জলের তলায়। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সবং-এ। আর সেই কারণে আজ কলকাতায় CBI দপ্তরে আসতে পারলেন না মানস ভুঁইঞা।

আরও পড়ুনঃঘূর্ণাবর্ত-মৌসুমী অক্ষরেখার জোড়া আঘাত, জলমগ্ন কলকাতা, খুলে দেওয়া হল লক গেট

ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলায় তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ হিসেবে জানানো হয়েছিল আইকোর এর একটি অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে মানস বাবুর বক্তব্য রাখার ভিডিওও এসেছে আধিকারিকদের হাতে। ওই সংস্থার সঙ্গে বিধায়কের কোন আর্থিক লেনদেন আছে কিনা তা খতিয়ে দেখতে চায় তদন্তকারী সংস্থা।

তার জেরেই গত ১৯ সেপ্টেম্বর তাঁকে নোটিস পাঠিয়ে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। তবে CBI কে ইতিমধ্যে তৃণমূল বিধায়ক  জানিয়েছেন টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সবং-এ। জন প্রতিনিধি হিসেবে সেখানে থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন তিনি। সেই কারণে আজ বেলা ১২ টায় সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকতে পারছেন না।

      বর্ষায় ভাসছে সবং, বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়

বর্ষায় ভাসছে সবং, CBI দপ্তরে আসতে পারলেন না বিধায়ক মানস ভুঁইঞা
বর্ষায় ভাসছে সবং, CBI দপ্তরে আসতে পারলেন না বিধায়ক মানস ভুঁইঞা

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা কোন পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে সকব মহল। কারণ দিন কয়েক আগেই এই মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু ভোট প্রচার এবং ব্যাস্ততা দেখিয়ে তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, তাঁর বাড়ি বা অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সহযোগিতা করবেন। তার পরেই তাঁকে জেরার করার জন্য শিল্প ভবনে গিয়েছিলেন তদন্ত কারী সংস্থার কর্তারা,  ঘন্টা দুই জেরাও করেন তাঁকে। এই অবস্থায় মানস বাবুকে নিয়ে কোন সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা সেদিকে তাকিয়ে সব দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর