Train Fire: চলন্ত ট্রেনে সহযাত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ, মৃত শিশুসহ ৩

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলন্ত ট্রেনে সহযাত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। আর এই ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেরলে আলাপুঝা-কান্নুর এক্সপ্রেসে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে আততায়ীর সন্ধান চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: Biman Ghosh: হাসপাতালে বসে শাহকে চিঠি লিখলেন বিধায়ক, রিষড়ার ঘটনায় চাইলেন কেন্দ্রীয় হস্তক্ষেপ

1177719 kerala train fire

জানা গিয়েছে, কেরলে আলাপুঝা-কান্নুর এক্সপ্রেসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর সহযাত্রীর গায়ে আচমকা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সহযাত্রীর। এরপরে এই ঘটনায় আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে শিশু সহ ট্রেন থেকে ঝাঁপ দেন এক মহিলা। পরে রেললাইন থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। পাশাপাশি ট্রেনে আগুন লাগার ঘটনায় আরও ৯ জন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। ইতিমধেই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

kerala train fire

কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটল? তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতার কারণে কিংবা এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, আলাপুঝা-কান্নুর এক্সপ্রেসটি গতরাত ৯টা ৫০ মিনিট নাগাদ উত্তর কেরলের কোঝিকোড় স্টেশন ছেড়ে যায়। এর পরপরই ট্রেনের ডি ১ কোচে ঘটনাটি ঘটে।

চলন্ত ট্রেনে সহযাত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ, তদন্ত শুরু করেছে পুলিশ

train

পুলিশ সূত্রের খবর, মৃতদের মধ্যে দুই প্রাপ্তবয়স্ক। তাঁদের নাম তৌফিক এবং রেহানা। পাশাপাশি পুলিশি তল্লাশিতে রেল লাইনের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগে এক বোতল পেট্রোল ছিল এবং দু’টি মোবাইল ফোন ছিল। এই ঘটনায় পুলিশের অনুমান, হয়ত এটা কোনও সন্ত্রাসবাদী হামলার ছক ছিল। তবে ওই আততায়ীর সন্ধান চালাতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত