মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে কথা রাখলেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে কথা রাখলেন মমতা । জঙ্গলমহলে মাওবাদী প্রকোপ অনেক কমে এলেও কিছু বিচ্ছিন্ন ঘটনায় আজও ক্ষতিগ্রস্ত হন জঙ্গলমহলের বাসিন্দারা। তেমনি এক ঘটনায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কথা রাখলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃহাতির আক্রমণে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।

মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাওবাদী আক্রমণে মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারের সদস্যের হাতে তুলে দিলেন হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র। দেওয়া হল চার লক্ষ টাকাও। মু্খ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত অসহায় পরিবারগুলি।এরপরই বুধবার ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাওবাদী হামলায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র ও টাকা তুলে দেওয়া হয় সরকারের তরফে।

এদিন হাতির হানায় মৃত একজনের পরিবারের সদস্যকেও নিয়োগপত্র দেওয়া হয়। মঙ্গলবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মোট পাঁচ হাজার জুনিয়র কনস্টেবলের পদোন্নতি হবে। কনস্টেবল পদমর্যাদা পাবেন তাঁরা। সেই ঘোষণা মতো বুধবার এক জুনিয়র কনস্টেবলের হাতে পদোন্নতির চিঠি তুলে দেওয়া হয়।

মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে কথা রাখলেন মমতা ।এছাড়াও এদিন সাঁওতাল অ্যাকাডেমির জন্য ১ কোটি টাকা ও তিনটি মন্দিরের জন্য বরাদ্দ টাকা প্রদান করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য,  গতকালই দাঁতালের হামলায় মৃত পশ্চিম মেদিনীপুরের একজনের পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর