নাম নেই তালিকায়, বিক্ষোভে- অভিমানে কেঁদে ভাসাচ্ছেন মমতার বিধায়কেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নাম নেই তালিকায়, বিক্ষোভে- অভিমানে কেঁদে ভাসাচ্ছেন মমতার বিধায়কেরা। আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রার্থী তালিকা। অনেক জায়গায় রেখেছেন পুরনো প্রার্থীদের, আর একাধিক জায়গায় এনেছেন নতুন মুখের চমক। দুপুরে ২৯১ আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজ্য জুড়ে। একদিকে যেমন খুশি, বিশ্বাস আর ভরসা খুঁজে পাচ্ছেন অনেকে।

আরও পড়ুনঃ এবার থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছবে কেন্দ্রের সহায়ক মূল্যের টাকা।

অন্যদিকে তেমনি টিকিত্ন পাওয়ায় নিজেদের দুঃখ প্রকাশ করছেন কেউ কেউ। এই তালিকায় করেছেন সোনালি গুহ, আরাবুল ইসলাম, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মঈনউদ্দিন শামস্ প্রমুখ। দীর্ঘদিনের তৃণমূলের হয়ে কাজ করার সুবাদে পরিচিত মুখ প্রত্যেকেই, কিন্তু ২১ এর নির্বাচনে তাঁদের কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অন্য জনেরা। আর বেলা গড়াতেই ক্ষোভের প্রকাশ দেখা গেলো তাঁদের সকলের গলায়। দক্ষিণ চব্বিশের সাতগাছিয়ার ৪ বারের বিধায়ক সোনালি গুহ। কিন্তু এবারের নির্বাচনে প্রার্থী করা হয়নি তাঁকে। তা জেনে কার্যত কেঁদে ভাসালেন প্রাক্তন ডেপুটি স্পিকার।

কান্না ভেজা গলায় বললেন দলের চাপান উতরে থেকেছেন এত দিন, লড়াই আন্দোলনে সঙ্গে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, দল এবার টিকিট দেয়নি তাঁকেই। এটাকেই তিনি নারী দিবসের আগে দলের থেকে প্রাপ্য বলছেন। একই কান্নাভেজা গলার অভিমানের চিত্র ভাঙ্গড়ে। প্রিয় নেতা টিকিট পায়নি শুনে বহু লোক জড়ো হয়েছেন, চলছে বিক্ষোভ। পলেরহাট এলাকায় নিজের পার্টি অফিসেই ভাঙচুর করেন তিনি। অবরোধে বসেছেন তাঁর অনুগামীরা। তাঁদের দাবি গোটা লকডাউনে যেভাবে মানুষের পাশে থেকেছেন আরাবুল, তাতে এলাকা আরো একবার আরবুলকেই চায়।

সেখানে বাইরে থেকে আসা অন্য একজনকে মেনে নিতে নারাজ। উষ্মার প্রকাশ ঘটেছে প্রাক্তন বিধায়ক রেজ্জাক মোল্লার গলাতেও। অপেক্ষার তালিকায় জায়গা পাননি নলহাটির মঈনউদ্দিন শামস্। শুধু ক্ষোভ বিক্ষোভ অভিমান নয়, টিকিট না পেয়ে বিদ্রোহ করে বিধায়ক পদই ছেড়ে দিলেন তিনি। অন্যদিকে টিকিট না পেয়ে আলাদা বিক্ষোভ না জানালেও সিঙ্গুরের ভূমিপুত্র বেচারাম মান্নার হয়ে তিনি প্রচার করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এদিন। ২১এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে যেখানে নির্বাচনের মুখে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অন্য দলে গেছেন একাধিক নেতা মন্ত্রী, সেই পরিস্থিতিতে নতুন প্রার্থী তালিকা ঘোষণা করতে বেশ সময় নিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

নাম নেই তালিকায়, বিক্ষোভে- অভিমানে কেঁদে ভাসাচ্ছেন মমতার বিধায়কেরা। নানা ভাবনা চিন্তা করেই গতকাল রাতে চূড়ান্ত তালিকায় সিলমোহর দেন মুখ্যমন্ত্রী। আজ দুপুরে প্রকাশিত হয়েছে সেই তালিকা। কিন্তু বেলা ঘোরার আগেই তালিকার নাম নিয়ে এবং টিকিট না পাওয়া নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে একাধিক জায়গায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর