নজরবন্দি ব্যুরোঃ আজ সমর্থন সভা করবেন মমতা, তার আগে করোনা পজেটিভ জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী। চড়াচ্ছে আতঙ্ক বাকি সব প্রার্থীদের মধ্যেও। দেশে হুহু করে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে বুঝে তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে প্রশাসন। গতকাল সারাদিনে দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জন। সমস্ত পুরোনো রেকর্ডকে ভেঙে বাংলায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করোনা সংক্রামিতর সংখ্যা ৪ হাজার ৮১৭ জন। কলকাতায় সংখ্যা ১ হাজার ২৭৮ জন। পরিস্থিতির রাশ টানতে নড়েচড়ে বসছে প্রশাসন।
আরও পড়ুনঃ করোনা রুখতে কড়া নির্দেশ হাইকোর্টের, ভার্চুয়ালি শুনানি হবে সব মামলার।


বারবার সতর্ক করা হয়েছে, বাংলায় ভোট আবহে ভিড় নিয়ন্ত্রণের জন্য। নেতা মন্ত্রী থেকে সাধারণ মানুষ সকলকে মানতে বলা হয়েছে কঠোর নিয়ম কানুন। রাজ্য জুড়ে নেতা মন্ত্রীরা সভা করছেন। দিল্লি থেকে আসছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। আজই উত্তরবঙ্গে সভা করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর। আজ, বুধবার দুপুরে প্রদীপ কুমার বর্মার হয়ে জলপাইগুড়িতে প্রচারে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে তিনি মাথাভাঙ্গায় গিয়ে দেখা করেছেন নিহতদের পরিবারের সঙ্গে। তার পরই একাধিক সভা করার তাঁর।
কিন্তু তার আগেই জানা গেছে করোনায় আক্রান্ত হয়েছেন প্রদীপ কুমার বর্মা।গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তৃণমূলের প্রার্থী। জ্বর আসার পরই নিজেকে গৃহবন্দি করে ফেলেছিলেন তিনি। এর পরই মঙ্গলবার পরীক্ষা করতেই রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এই ঘটনার জেরে কোভিড আতঙ্কে ভুগছেন বাকি প্রার্থীরা। যাঁরা প্রার্থীর সমর্থনে এসেছেন আতঙ্কে আছেন তারাও।
আজ সমর্থন সভা করবেন মমতা, তার আগে করোনা পজেটিভ জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী। ঘটনা শুধু জলপাইগুড়ির নয়, এই ঘটনা রাজ্যের একাধিক জায়গার। বিধি নিষেধ ছাড়া মানুষের ঢল নামছে জনসভায়। মাস্কে অনীহা। মাঞ্ছেন না কোনরকম কোভিড বিধি। আর সব কিছু মিলিয়ে হুহু করে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমকের সংখ্যা। বিশেষজ্ঞ মহলের মতে রাশ এখনই টেনে না ধরলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে আল্প দিনেই।










