ভবানীপুরে পাল্টা লড়াই, তৃতীয় রাউন্ড শেষে ৮৫৮ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথমে পিছিয়ে থেকেও তৃতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়ে ৮৫৮ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরে বাড়ছে টানটান উত্তেজনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট গণনায় নাটকীয় মোড় ভবানীপুরে। তৃতীয় রাউন্ডের শেষে ছবিটা ঘুরে দাঁড়াল—এবার ৮৫৮ ভোটে এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতে পিছিয়ে থাকলেও ধীরে ধীরে ব্যবধান কমিয়ে শেষ পর্যন্ত লিড দখল করেছেন তিনি, ফলে এই কেন্দ্রের লড়াই আরও জমে উঠেছে।

প্রথম দুই রাউন্ডে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে তৃতীয় রাউন্ডের গণনা শেষে সেই লিড হারিয়ে এখন পিছিয়ে পড়েছেন তিনি। প্রতিটি রাউন্ডে ভোটের অঙ্ক বদলাচ্ছে, আর তাতেই বাড়ছে উত্তেজনা।

ভবানীপুরে পাল্টা লড়াই, তৃতীয় রাউন্ড শেষে ৮৫৮ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে পাল্টা লড়াই, তৃতীয় রাউন্ড শেষে ৮৫৮ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে মোট ২০ রাউন্ড গণনা হওয়ার কথা। এখনও অনেক রাউন্ড বাকি, ফলে ফলাফল কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই কেন্দ্রের ফল শেষ মুহূর্ত পর্যন্ত দোলাচলে থাকতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন