নজরবন্দি ব্যুরোঃ নেতাজী জন্মজয়ন্তীতে একই লাইনে মমতা শুভেন্দু সৌরভ। কেন্দ্রের গ্যাজেট নিয়ে জল্পনা বাংলায়। আগামী ২৩সে জানুয়ারি নেতাজীর ১২৫তম জন্মদিন। সেই অনুষ্ঠানকে বিশাল আকার দিতে লম্বা পরিকল্পনা করহে কেন্দ্র সরকার। শনিবার সেই উদ্দ্যেশে গ্যাজেট প্রকাশ করেছে কেন্দ্র। তাতে সারা ভারতের ৮৫ জন মানুষের নাম আছে। বাংলা সহ সারা দেশের বিভিন্ন স্তরের বিখ্যাত এবং জনপ্রিয় মানুষেরা রয়েছেন এই তালিকায়। এই তালিকায় বাংলা থেকে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান বর্তমান বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভাট্টাচার্জ্য, অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃমানুষ বিজেপির পাশে আছে , কাটোয়া থেকে বিজয় ধ্বজা ওড়ালেন নাড্ডা।
কেদ্র আগেই জানিয়েছিল শুধু ভারত নয় সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে নেতাজীর জন্মবার্ষিকীর বার্তা। সেই মত পরিকল্পনা এও হয়েছে নেতাজী যে যে স্থানে গিয়েছিলেন বছরভর সেসব জায়গায় পালিও হবে নানা অনুষ্ঠান। স্বাভাবিক ভাবেই স্থানের তালিকায় রয়েছে রাশিয়া, জার্মান বর্মার মত নানা স্থান। নেতাজীর জন্মদিবস উপলক্ষ্যে আগামী ২৩সে জানুয়ারি বাংলায় আসছেন মোদী। তারপর থেকে আগামী বছরের ২৩সে জানুয়ারি পর্যন্ত দেশ এবং বিশ্বের নানা স্থানে বছরভর চলবে নান অনুষ্ঠানের মাধ্যমে নেতাজীকে স্মরণ এবং শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন। মোদির তৈরি এই ৮৫ জনের তালিকায় রয়েছেন অভিনেত্রী কাজল থেকে সঙ্গীতকার এ.আর.রহমান ও। আজাদ হিন্দ ফৌজের কাজের সময় নাগাল্যান্ড এবং মিজরামে অনেকটা সময় ছিলেন নেতাজী, এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও রাখা হয়েছে ওই কমিটিতে।
যদিও কেন্দ্রের এই তালিকা বা কমিটি ছাড়াও বাংলা পৃথক ভাবে কমিটি গঠন করেছেন, তবুও মানুষ বলছেন কেন্দ্র সরকারের তৈরি এই তালিকা দেখে মনে হচ্ছে কোন রাজনৈতিক মতামতের সংকীর্নতা এ বিষয়ে রাখছেন না মোদী। দেশের মানুষের মনে এবং বিশ্বের মানুষের মনে নেতাজী সম্পর্কে ধারণা এবং সম্মান তৈরিই লক্ষ্য।
নেতাজী জন্মজয়ন্তীতে একই লাইনে মমতা শুভেন্দু সৌরভ। কেন্দ্রের গ্যাজেট নিয়ে জল্পনা বাংলায়। বিভিন্ন রাজ্যের নানা মানুষের সাথে সারা দেশের বিভিন্ন স্তরের একাধিক ব্যক্তিত্ব এই তালিকায় থাকলেও বাংলার সম্পুর্ন ভিন্ন দলের নেতৃত্বরা আছেন এই তালিকায়। একদিকে যেমন আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী, আবার তালিকায় আছেন বাংলার ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি। যাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে বাংলা জুড়ে। এই তিনজনের একই তালিকায় অবস্থান দেখে অবাক হচ্ছেন অনেকেই।



