উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে বাংলার ৩ শ্রমিক, ফেরাতে বিশেষ টিম পাঠালেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত ১৭ দিন ধরে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। যাদের মধ্যে কিন্তু ৩ জন বাংলার বাসিন্দা। সব কিছু ঠিক থাকলে আজই এই শ্রমিকরা সুড়ঙ্গ থেকে মুক্তি পাবেন। এবার বাংলার ৩ শ্রমিককে ফেরাতে এবং উদ্ধারকাজে সাহায্য করতে রাজ্য থেকে একটি বিশেষ দল পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: গ্রেফতার হওয়া নেতাদের পাশে নেই TMC? মমতার উল্টোসুর বাবুলের গলায়

বিষয়টির কথা নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন, “উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া বাংলার তিন শ্রমিককে ফিরিয়ে আনতে সেখানে যাচ্ছে দিল্লির রেসিডেন্ট কমিশনারের লিয়াজঁ অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বাধীন একটি টিম।”

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে বাংলার ৩ শ্রমিক, ফেরাতে বিশেষ টিম পাঠালেন মমতা
উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে বাংলার ৩ শ্রমিক, ফেরাতে বিশেষ টিম পাঠালেন মমতা

একই সঙ্গে এই টিমের বাকী সদস্যদের নাম ও মোবাইল নম্বর প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টিমে রয়েছেন, শুভব্রত প্রমাণিক, সোমনাথ চক্রবর্তী এবং রাজু কুমার সিনহা। আর আটকে থাকা সদস্যদের নাম, মনির তালুকদার (কোচবিহার), সেভিকা পাখেরা (হরিণখালি) এবং জয়দেব প্রমাণিক (হুগলি)।

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে বাংলার ৩ শ্রমিক, ফেরাতে বিশেষ টিম পাঠালেন মমতা

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে বাংলার ৩ শ্রমিক, ফেরাতে বিশেষ টিম পাঠালেন মমতা

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে বাংলার ৩ শ্রমিক, ফেরাতে বিশেষ টিম পাঠালেন মমতা

প্রসঙ্গত, সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল উত্তরকাশীর এই সুড়ঙ্গটি। সেখানেই আচমকা ধস নামে। টানেলটি সাড়ে ৪ কিলোমিটার লম্বা। তারই মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে ধস নেমেছিল। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী। উদ্ধারে রয়েছেন আর্নল্ড ডিক্স।  এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী উদ্ধারকাজে সাহায্য করছে। কিন্তু গত ১৭ দিন পার হলেও শ্রমিকদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আজই তাঁরা আলোর মুখ দেখতে পারবেন বলে সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত