নজরবন্দি ব্যুরোঃ গত তিন দিন ধরে বোলপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একাধিক কর্মসূচি সারছেন। প্রথম দিন অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। বিশ্বভারতীর সঙ্গে তাঁর জমির সমস্যা নিয়ে কথাও বলেন। মঙ্গলবার বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ এবং এক অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন মমতা। এবিষয়ে উপাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন। এমনটাই জানিয়েছেন মমতা।


বিশ্বভারতীর বাড়বাড়ন্ত নিয়ে মোটেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। বিশ্বভারতীর গৈরিকীকরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা। এমনকি যে সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কড়া পদক্ষেপ নিয়েছে, তাঁদের সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা পড়তে চান, তাঁদের যদি কোনও ব্যবস্থার প্রয়োজন হয়, তিনি করে দেবেন। এনিয়ে চিন্তার কোনও কারণ নেই। পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল পড়ুয়াদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্রছাত্রীরা বঞ্চনার শিকার হচ্ছেন। পড়ুয়াদের পিএইচডি আটকে দেওয়া হয়েছে। বিশ্বভারতীকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক। আন্দোলনই আমাকে উন্নয়ন করতে শিখিয়েছে। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, কারও কারও মস্তিষ্কে হৃদয়টাই নেই। মস্তিষ্কে হৃদয় থাকলে এই কাজ করা যায় না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন, কড়া পদক্ষেপ মমতার

তিনি আরও বলেন, ছাত্রীছাত্রীদের সাসপেন্ড করা হচ্ছে। অধ্যাপকদের চাকরি থেকে টার্মিনেট করা হচ্ছে। অশিক্ষক কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। বিশ্বভারতী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জায়গা। আমরা গর্ববোধ করতাম। কিন্তু, আজ আমি যা শুনলাম তা কোনওভাবেই মেনে নেবো না।









