নজরবন্দি ব্যুরোঃ ‘কেন্দ্রের কাছে কোনও তথ্যই নেই’ , আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবসে ফের কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার নিজের অফিশিয়াল টুইটারে তিনি লেখেন, ” আজ আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবস।
আরও পড়ুনঃ গাড়ির কাগজ এবার সাথে না রাখলেও চলবে, জানুন সরকারের নতুন আইন নিয়ে।


বাদল অধিবেশনে কেন্দ্রের স্বরূপ যেভাবে প্রকাশ্যে এসেছে, তাতে আমি স্তম্ভিত। বেশিরভাগ প্রশ্নে কেন্দ্র বলেছে, তাঁদের কাছে কোনও তথ্য নেই। প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার আছে। সরকারে মানুষের কাছে দায়বদ্ধ।”
প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলগুলি। কিন্তু তার কোনও পরিসংখ্যানই দিতে পারেনি কেন্দ্র। এমনকি শ্রমিক স্পেশাল ট্রেনে কতজন শ্রমিকের মৃত্যু হয়েছে তারও কোনও সদুত্তর মেলেনি ।
‘কেন্দ্রের কাছে কোনও তথ্যই নেই’ , জবাবে কেন্দ্রীয় মন্ত্রিরা জানান, বাড়ি ফেরার পথে কতজন শ্রমিকের মৃত্যু হয়েছে তা জানেনই না কেন্দ্রীয় সরকার। মৃত শ্রমিকদের নিয়ে কোনওরকম তথ্যই নেই তাঁদের কাছে। এইনিয়ে তীব্র বিরোধীতাও করেন তাঁরা । এরপর আজ আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবসে এইনিয়ে আক্রমণ করেন খোদ মুখ্যমন্ত্রী।









